নাড়ির টান ভোলেননি সুস্মিতা, মেয়েকে শিখিয়েছেন সুকুমার রায়ের কবিতা
বাংলায় না থাকলেও আদতে যে বাঙালি পরিবারের মেয়ে সেটা আবারও প্রমাণ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেই বাঙালিয়ানাকে তিনি জারিত করেছেন মেয়েদের মধ্যেও। শিখিয়েছেন বাংলা ছড়া।
বাংলায় না থাকলেও আদতে যে বাঙালি পরিবারের মেয়ে সেটা আবারও প্রমাণ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেই বাঙালিয়ানাকে তিনি জারিত করেছেন মেয়েদের মধ্যেও। শিখিয়েছেন বাংলা ছড়া।

সুকুমার রায়ের হুঁকোমুখো হ্যাংলা আবৃত্তি করে শুনিয়েছেন সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা সেন। সেই কবিতা বলার ভিডিও আবার সেশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
অনেকটা দাবানলের মতোই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আলিশার বাংলা কবিতা আবৃত্তির সেই ভিডিও।
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
ভিডিওটি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ''যত বেশি নিজের শিকড়ে ঢুকবে, ততই উন্নতি করবে। আমি বলে বোঝাতে পারছি না যে আমি কতটা আনন্দিত হচ্ছি, গর্ব অনুভব করছি যে আমার মেয়ে বাংলায় কবিতা বলছে আবোল তাবোল থেকে।''
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন দুগ্গা-দুগ্গা। নেটিজেনরা সুস্মিতার মেয়েদের এই প্রশিভা দেখে প্রশংসাই করেছেন। অনেকেই আলিশার বাংলা আবৃত্তি শুনে চমকে গিয়েছেন। সুস্মিতা যে প্রতিনিয়ত বাংলার চর্চা করেন, তা তিনি আগেও ূহুবার বুঝিয়েছেন। নিজে রবীন্দ্র সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটাও প্রশংসিত হয়েছিল।












Click it and Unblock the Notifications