সিঁথিতে সিঁদুর পরে সংসদে নবিবিবাহিতা নুসরত! যোগীরাজ্য থেকে ফতোয়া জারি দেওবন্দের

যোগীরাজ্য উত্তরপ্রদেশের দারুম উলুম দেওবন্দের তরফে বহুবার বহু ফতোয়া বারবার খবরে উঠে এসেছে।

যোগীরাজ্য উত্তরপ্রদেশের দারুম উলুম দেওবন্দের তরফে বহুবার বহু ফতোয়া বারবার খবরে উঠে এসেছে। একাধিকবার এই সংগঠনের তরফে ফতোয়া জারি করা হয়েছে বিভিন্ন বিষয়ে । এবার বিজেপি শাসিত উত্তর প্রদেশের সেই সংগঠনই মুখ খুলল বাংলার তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ে নিয়ে।

 দেওবন্দের দাবি কী?

দেওবন্দের দাবি কী?


দারুল উলুম দেওবন্দের দাবি, নুসরত যেভাবে এক ভিন ধর্মীর সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, তা নিয়ে খানিকটা আপত্তি রয়েছে সংগঠনের। সংগঠনের দাবি নুসরতের উচিত ছিল স্বধর্মে বিবাহ সম্পন্ন করা। দেওবন্দের দাবি, মুসলিম মহিলা হিসাবে নুসরতের সিঁদুর ও মঙ্গলসূত্র পরা উচিত হয়নি। মুসলিম ধর্মী. মতে এটিকে 'হারাম' বলে দাবি করছেন দেওবন্দের সদস্যরা।

 নুসরতকে নিয়ে দেওবন্দের দাবি

নুসরতকে নিয়ে দেওবন্দের দাবি

সাহারানপুরের দারুম উলুম দেওবন্দের তরফে জানানো হয়েছে , অভিনয় জগতে পা রেখে নুসরত স্বধর্মের বেশ কিছু রীতি নীতি অমান্য করেছেন। পাশাপাশি একাধিক ধর্মীয় নিয়মও ভেঙেছেন বলে দাবি এই সংগঠনের। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে উঠে আসেনি কোনও প্রতিক্রিয়া। দেওবন্দের ফতোয়া , মুসলিম মেয়েরা যেন একদমই না বিয়ে করেন হিন্দু কোনও পুরুষকে।

নুসরতের বিয়ে

নুসরতের বিয়ে

তুরস্কের বোদরুমে এক রাজকীয় আয়জনে গত ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েন নুসরত জাহান রুহি ও নিখিল জৈন। কলকাতার নামী ব্যবসায়িক পরিবারের সন্তান নিখিলের সঙ্গে বগুদিন ধরেই সম্পর্ক ছিল নুসরতের। আর সেই সম্পর্ক ধরা দেয় বিয়ের পরিণতিতে। বিয়ের পর সংসদে শপথ নেওয়ার দিন সিঁথিতে সিঁদুর আর হাতে মেহেন্দি নিয়ে সকলের নজর কেড়েছেন এই বাঙালি অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+