Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) শাহরুখের 'ডর' ও 'ফ্যান' সিনেমার মধ্যে মিল কোথায় তা জেনে নিন

ডর সিনেমায় শাহরুখ খানকে দর্শক দেখেছিল একজন সাইকো প্রেমিক হিসাবে। যে জুহি চাওলা ওরফে কিরণের জন্য প্রেমে পাগল ছিল। এবং সেজন্য তাঁকে নিজের করে পেতে সকলের জীবন দুর্বিষহ করে তুলেছিল। [গোয়ায় নতুন ছবির শ্যুটিংয়ে এক ফ্রেমে শাহরুখ-আলিয়া]

সেই নেগেটিভ রোলে শাহরুখ খান প্রশংসিত হলেও এরপরে একেরপর এক রোমান্টিক সিনেমা করে রোমান্টিক স্টাইলের এক নয়া ঘরানা তৈরি করেছেন বলিউড বাদশা কিং খান। আর তাতেই সবচেয়ে জনপ্রিয় তিনি। [ফ্যানের শ্যুটিংয়ে নেচে-কুঁদে মাত কিং খানের]

(ছবি) শাহরুখের 'ডর' ও 'ফ্যান' সিনেমার মিল কোথায় তা জেনে নিন

তবে শাহরুখের সেই নেগেটিভ ইমেজকেই ফের একবার পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। ফ্যান সিনেমার মাধ্যমে। ডর সিনেমার ২৩ বছর পরে ফ্যান সিনেমাতে এমনই নেগেটিভ চরিত্রে দেখা যাবে কিং খানকে। [বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ]

এই সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। একটি সুপারস্টার আরিয়ান খান্না ও অন্যটি তাঁর ভক্ত গৌরবের চরিত্রে। আর এখানেই রয়েছে বড় চমক। [কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল]

সূত্রের খবর, ছবির পরিচালক মনীশ শর্মা শাহরুখকে ফের একবার পাগল প্রেমিকের চরিত্রে তুলে ধরতে চেয়েছেন। আর এখানে সেই কাজটি করবেন সিনেমায় আরিয়ান খান্নার ভক্তের চরিত্রে অভিনয় করা চরিত্রটি।

আরিয়ান খান্নার 'ফ্যান' গৌরব একটা সময়ে এসে তার উপরে ক্ষিপ্ত হবেন। এরপরে নিজের প্রিয় নায়কের বিরুদ্ধে গিয়ে আরিয়ান খান্নার জীবন ব্যতিব্যস্ত করে তুলবেন। আসল গল্পে কী রয়েছে তা বোঝা যাবে আগামী ১৫ এপ্রিল। কারণ শাহরুখ খানের সিনেমা ফ্যান ওইদিনই মুক্তি পেতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+