'খলনায়ক' শাহরুখ আসছেন! ফের একবার 'ডর' ম্যাজিক নিয়ে উচ্ছ্বাস বলিউডে
'ক..ক.. ক কিরণ' সংলাপে শরীরে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছিলেন তিনি। নব্বইয়ের দশকের অন্যতম হিট ফিল্ম 'ডর' -এর সেই খলনায়ক শাহরুখ যদিও পরবর্তীকালে বলিউডের নায়ক হিসাবে জনপ্রিয়তার তু্ঙ্গে ছিলেন। তবে, কেরিয়ারের শুরুতে 'বাজিগর', কিংবা 'ডর' এর মতো ছবি 'বাদশা' শাবরুখের কেরিয়ারে তুমুল মাইলেজ দিয়েছিল। আর এখন যখন শাহরুখের কেরিয়ারের সূর্য স্তিমিত , তখন বলিউড জুড়ে কানাঘুষো, যে ফের একবার সম্ভবত শাহরুখকে দেখা যেতে চলেছে খলনায়কের ভূমিকায়।

সব কিছু ঠিকঠাক থাকলে , এবার শাহরুখ খানকে দেখা যেতে পারে হলিউড ছবি 'কিল বিল' র রিমেক -এ। বলিউডে এই ছবি তৈরির সত্ত্ব কিনেছেন প্রযোজক নিখিল দ্বিবেদী। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করতে চলেছেন অনুরাগ কশ্যপ। আর সেই ছবিতেই খলনায়ক হয়ে এক্কেবারে নিজেকে নতুন রূপে তুলে আনতে চলেছেন বলিউডের কিং খান।
গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখের সর্বশেষ ছবি 'জিরো'। যা কার্যত তাঁর কেরিয়ারকে আরও দুমড়ে মুচড়ে দিয়েছিল। এবার শোনা যাচ্ছে , ছবিতে 'বিল' এর ভূমিকায় থাকছেন শাহরুখ। যদিও কিং খান শিবির এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না। তবে অনুরাগের সঙ্গে যে শাহরুখ অভিনয় করতে আগ্রহী তা বারবার স্পষ্ট করেছে শাহরুখ ক্যাম্প।












Click it and Unblock the Notifications