তান্ত্রিকের রহস্যকাণ্ড 'হইচই' ফেলছে! দেখুন ইন্টারনেট কাঁপানে ভিডিও
রহস্য আর রোমাঞ্চের মিলমিশের মধ্যে পরত পরতে রয়েছএ এক তান্ত্রিকের কাহিনি। যে কাহিনি জুড়ে যতটা অন্ধকার ততটাই রয়েছে বিতর্কের ধোঁয়াশা।
রহস্য আর রোমাঞ্চের মিলমিশের মধ্যে পরত পরতে রয়েছে এক তান্ত্রিকের কাহিনি। যে কাহিনি জুড়ে যতটা অন্ধকার ততটাই রয়েছে বিতর্কের ধোঁয়াশা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তৈরি এমনই এক চরিত্রই উঠে আসে 'তারানাথ তান্ত্রিক'-এক কাহিনিতে। সেই গল্পই এবার ওয়েবের পর্দায় আসছে।

গল্পের প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সালের সেই কাহিনির ছত্রে ছত্রে রয়েছে রহস্যের গল্প। অতিলৌকিক থেকে ভৌতিক নানা ঘটনাই তুলে ধরেছে গল্প। সেই গল্পই এবার সাদা-কালোয় বন্দি করে ওয়েব সিরিজ হিসাবে নিয়ে আসছেন পরিচালক Q। হইচই-এর সাইটে খুব শিগগিরিই শুরু হবে এই সিরিজ। আপাতত সিরিজের ট্রেলার কাঁপাচ্ছে ইন্টারনেট।
আগামী ১৯ জানুয়ারি থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে। সিরিজে অভিনয় করছেন কৌশিক রায়, শ্বেতা চৌধুরী, কমলিকা বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত কৃপালিনী।পরিচালক Q এর নিজস্ব ঘরানায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। সিরিজের ট্রেলার ইন্টারনেটে আসতেই তা ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে।












Click it and Unblock the Notifications