(ভিডিও) মুক্তি পেল আমির খানের 'দঙ্গল' এর ট্রেলর, এককথায় অসাধারণ
মুক্তি পেল দঙ্গলের ট্রেলর। আর ট্রেলরেই বোঝানো গিয়েছে যে শক্তি ও ইচ্ছাপূরণের সঙ্গে লিঙ্গের কোনও ভেদাভেদ নেই। অলিম্পিকে সোনার পদক পাওয়া ও তার পিছনে কাজ করা অদম্য ইচ্ছে নিয়েই হাজির আমির।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের 'দঙ্গল' সম্ভবত এই বছরের সবচেয়ে চর্চিত সিনেমা হতে চলেছে। বছরের শেষে মুক্তি পাবে সিনেমা অথচ সারাবছর ধরেই এই সিনেমা নিয়ে চর্চা অব্যাহত থেকেছে। [এই সুপারহিট বলিউড সিনেমাগুলির প্লট আসলে বাস্তব জীবন থেকেই নেওয়া]
আর সেই চর্চা অব্যাহত থাকতে থাকতেই মুক্তি পেল দঙ্গলের ট্রেলর। আর ট্রেলরেই বোঝানো গিয়েছে যে শক্তি ও ইচ্ছাপূরণের সঙ্গে লিঙ্গের কোনও ভেদাভেদ নেই। অলিম্পিকে সোনার পদক পাওয়া ও তার পিছনে কাজ করা অদম্য ইচ্ছে ও ক্ষুধা নিয়েই এক অনন্য গল্পকে হাজির করতে চলেছেন আমির খান অ্যান্ড কোং। [খলনায়ক চরিত্রে অভিনয় করেও সকলের মন জয় করেছেন এই অভিনেতারা]

ট্রেলরে দেখা যাচ্ছ, আমির খানের তিন মেয়ে। এবং তিনি কামনা করতে শুরু করেন যে চতুর্থ সন্তান একজন ছেলে হবে যে অলিম্পিকে সোনার পদক জিতে আসবে। তবে চতুর্থ সন্তানও হয় সেই মেয়েই। ফলে ছেলে তাঁকে অলিম্পিকের পদক এনে দেবে এই স্বপ্ন সঙ্গে সঙ্গে ধূলিস্যাৎ হয়ে যায় এক লহমায়। [মুক্তির আগেই বিতর্ক তৈরি করেছে এই বলিউড সিনেমাগুলি]
আমির যে চরিত্রে অভিনয় করছেন সেই চার মেয়ের বাবা মহাবীর সিং ফোগত তখন অনুভব করেন যে তাঁর মেয়েরা কোনও অংশে ছেলেদের চেয়ে কম নয়। তারাও একলপ্তে কুস্তির প্যাঁচে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। [২৫ বছর পর শাহরুখ খানের এই শর্ট ফিল্ম ভাইরাল ইন্টারনেটে]
এরপরই নিজে কুস্তিগীর হিসাবে নিজের চতুর্থ তথা ছোট মেয়ে গীতাকে প্রশিক্ষণ দেন আমির। সেই মেয়েই অলিম্পিকে দেশকে ও তাঁকে সোনা এনে দেয়। আগামী ২৩ ডিসেম্বর, ২০১৬-তে মুক্তি পাবে দঙ্গল। তার আগে আপাতত ট্রেলরেই তেষ্টা মেটাতে হবে আপনাকে। ট্রেলরটি দেখে নিন একঝলকে। [ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন যে তারকারা!]












Click it and Unblock the Notifications