দঙ্গল : আমিরের প্রস্তাবে না রজনীকান্তের

দঙ্গল-এর তামিল সংস্করণের জন্য দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কাছে তাঁর চরিত্রের ডাবিংয়ের অনুরোধ জানিয়েছিলেন আমির খান। কিন্তু রজনী অত্যন্ত বিনম্রভাবেই সেই প্রস্তাবে না জানিয়ে দিয়েছেন।

দঙ্গল ছবি নিয়েই আপাতত কাজে ডুবে রয়েছেন আমির খান। এই ছবির হিন্দির পাশাপাশি একাধিক ভাষায় মুক্তি পাবে। ছবিটির তামিল সংস্করণের জন্য দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কাছে তাঁর চরিত্রের ডাবিংয়ের অনুরোধ জানিয়েছিলেন আমির। কিন্তু রজনী অত্যন্ত বিনম্রভাবেই সেই প্রস্তাবে না জানিয়ে দিয়েছেন।

রজনীকান্তের জন্য সম্প্রতি স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন আমির খান। এরপরই দঙ্গলে মহাবীর ফোগটের যে চরিত্রে অভিনয় করছেন আমির খান তার তামিল সংস্করণের জন্য থালাইভাকে ডাবিং করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমির কিছুতেই রাজি করাতে পারেননি তাঁকে।

দঙ্গল : আমিরের প্রস্তাবে না রজনীকান্তের

আমিরের দঙ্গল ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও সারা দেশে মুক্তি পাবে।

একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত। কিন্তু কোনওদিনও হিন্দি ছবির জন্য ডাবিং করেননি। অন্যদিকে আমির কখনও তামিল ছবিতে অভিনয় করেননি।

তবে সবচেয়ে মজার বিষয় হল, ২০১১ সালে রজনী অভিনীত ২.০ ছবির জন্য ছবির নির্মাতারা আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য। আমির খান রাজি না হওয়ায় প্রস্তাব যায় অক্ষয় কুমারের কাছে।

উল্লেখ্য, এর আগে মাত্র একবারই আমির খান ও রজনীকান্তকে একই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল ১৯৯৫ সালে। ছবির নাম ছিল 'আতঙ্ক হি আতঙ্ক'।

এদিকে দঙ্গলের জন্য আমির খানের ট্রেনার রাহুল ভটের বিরুদ্ধে অভিযোগ তাড়াতাড়ি ওজন কমানোর জন্য আমিরকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। রাহুল এই অভিযোগ নিয়ে মুখ না খুললেও অভিযোগ অস্বীকারও করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+