'দঙ্গল'-এ অভিনয়ের জন্য নিজের মেয়ে বাছলেন আমির
জল্পনার অবসান। 'দঙ্গল'-এ নিজের মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য অবশেষে অভিনেত্রী খুঁজে পেলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান।
এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি 'দঙ্গল' নিয়ে চূড়ান্ত ব্যস্ত আমির। চলছে সিনেমার নানা কাজ। এখানে কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগটের নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। যিনি একইসঙ্গে একজন দায়িত্বশীল পিতা।

আমির চেয়েছিলেন আনকোরা মুখকে এই ছবিতে নিতে। সেই অনুযায়ীই ফাতিমা শেখ ও সান্যা মালহোত্রা নামে দুই তরুণীকে নেওয়া হয়েছে।
মুম্বইয়ের মেয়ে ফাতিমা এক দু'বার টিভিতে মুখ দেখিয়েছেন। আর সান্যা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যালে ডান্সার। এই দুজনই হতে চলেছেন আগামী সিনেমায় আমিরের মেয়ে।
এর আগে জানা যায়, সারা দেশ থেকে ২১ হাজার জন মেয়ের অডিশন নেওয়া হয়ে গেলেও কোনও মেয়েকেই নিজের মেয়ে হিসেবে পছন্দ হয়নি আমিরের। ওই রোলের জন্য দেশজুড়ে মেয়েদের হদিশ করেছেন তিনি। যারা হাজিরা দিয়েছেন তারা সবাই ব্যর্থ হন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে।












Click it and Unblock the Notifications