নোট বাতিলের কোনও প্রভাব নেই, ২ দিনেই দঙ্গল-এর আয় ৬৪ কোটি টাকা
বড়দিন সত্যিই হয়তো আমি খানের নতুন ছবি দঙ্গলের ক্ষেত্রে খুবই সৌভাগ্যের। শুধু ভারতে মাত্র দুদিনে এই ছবির আয় ৬৪ কোটি টাকা। নোট বাতিলের কোনও প্রভাবই পড়ল না দঙ্গল ছবির ব্যবসায়।
বড়দিন সত্যিই হয়তো আমি খানের নতুন ছবি দঙ্গলের ক্ষেত্রে খুবই সৌভাগ্যের। শুধু ভারতে মাত্র দুদিনে এই ছবির আয় ৬৪ কোটি টাকা। নোট বাতিলের জেরে ভারতের বিভিন্ন পরিষেবা ক্ষতিগ্রস্ত হলেও আমির খানে দঙ্গল ছবির বক্স অফিস কালেকশনে তার ছিটে ফোঁটা প্রভাবও পড়ল না।
গত ২৩ ডিসেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি। দ্বিতীয় দিনেও দারুণ ব্যবসা করেছে দঙ্গল। শনিবারের বাজারে ৩৪.৮২ কোটি টাকার ব্যবসা করেছে দঙ্গল।

হরিয়ানার প্রাক্তন কুস্তিগীর মহাবীর ফোগটের জীবনের উপরই তৈরি হয়েছে দঙ্গল। কীভাবে দুই মেয়ে গীতা ফোগট ও ববিতা কুমারী সমাজের প্রতিকূলে গিয়ে কুস্তির প্রশিক্ষণ দিয়েছেন এবং আন্তর্জাতিক কুস্তিতে ভারতের দুই স্বর্ণপদকজয়ী মহিলা কুস্তিগীরকে প্রতিষ্ঠিত করেছেন তা নিয়েই এই ছবি। ২০১০ সালে বাবার স্বপ্ন পূরণ করে কমনওয়েল্থ গেমস থেকে কুস্তিতে সোনা আনেন গীতা ফোগট। সেবারই রুপোর পদক পেয়েছিলেন মহাবীর ফোগটের মেজ মেয়ে ববিতা কুমারী ফোগট।
শুধু দেশেই নয়, দেশের বাইরে বিদেশেই অবিশ্বাস্যভাবে ব্যবসা শুরু করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ বিদেশের ব্যবসার ব্রেক আপ দিয়েছেন।












Click it and Unblock the Notifications