ফের ভাইরাল ডান্সিং আঙ্কেলের ভিডিও! এবার কার্বন কপি হল মিঠুনের নাচ

ফের ইন্টারনেট মাতাচ্ছেন ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তব। কিছুদিন আগে গোবিন্দার নাচের তালে নেচে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছিলেন তিনি।

ফের ইন্টারনেট মাতাচ্ছেন ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তব। কিছুদিন আগে গোবিন্দার নাচের তালে নেচে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছিলেন তিনি। এবার হুবহু মিঠুন চক্রবর্তীর নাচের তালে নেচে ফের খবরের শিরোনামে উঠে এলেন প্রোফেসর সঞ্জীব শ্রীবাস্তব।

ফের ভাইরাল ডান্সিং আঙ্কেলের ভিডিও! এবার কার্বন কপি হল মিঠুনের নাচ

৪৬ বছর বয়সী অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ইন্টারনেটে। গোবিন্দার নাচ অবিকল তুলে ধরে কিছুদিন আগেই বেশ জনপ্রিয়তা পান সঞ্জীব শ্রীবাস্তব। আর এবার মিঠুনের নাচের তালে দেখা গেল সঞ্জীব শ্রীবাস্তবকে। মিঠুন চক্রবর্তীর বিখ্যাত ছবি 'জিতে হ্যায় শান সে' ছবির গান 'জুলি জুলি'। সেই গান আশির দশকে ব্যাপক হিট হয়। হিট হয় মিঠুনের নাচের ভঙ্গিমা। আর সেই নাচের হুবহু স্টেপ তুলে ধরলেন ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তব।

এতদিন তাঁকে অনেকেই 'ডাব্বু আঙ্কেল' বা 'গোবিন্দা আঙ্কেল' বলে ডাকতেন। কারণ গোবিন্দার নাচের ছন্দেই বেশিরভাগ সময়ে নাচতে দেখা গিয়েছিল সঞ্জীব শ্রীবাস্তবকে। এবার মিঠুন চক্রবর্তীর নাচের ছন্দে তাঁকে দেখা যাওয়ার পর , 'ডান্সিং আঙ্কেল'-এর নতুন নাম কী হয়, সেদিকে অনেকেই তাকিয়ে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+