অক্ষয়ের উপস্থিতিতে যৌন হেনস্থা! 'হাউসফুল ৪' ঘিরে বিস্ফোরক বয়ান অভিনেত্রীর
যৌন হেনস্থা ঘিরে রীতিমত উত্তাল বলিউড। এই অভিযোগ নান পাটেকরের বিরুদ্ধে ওঠায় 'হাউসফুল ৪' ছবি থেকে তিনি বাদ পড়েন। ছবির পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এই একই অভিযোগ থাকায় সেখান থেকে তিনিও বেরিয়ে যান।
যৌন হেনস্থা ঘিরে রীতিমত উত্তাল বলিউড। এই অভিযোগ নান পাটেকরের বিরুদ্ধে ওঠায় 'হাউসফুল ৪' ছবি থেকে তিনি বাদ পড়েন। ছবির পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এই একই অভিযোগ থাকায় সেখান থেকে তিনিও বেরিয়ে যান। আর এবার 'হাউসফুল ৪' ছবির এক নৃত্যশিল্পী অভিযোগ তুলেছেন , ফিল্মের সেট-এ অক্ষয় কুমারের সামনেই তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়।

এর আগে, নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হন তনুশ্রী দত্ত। সেই সময় অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল তনুশ্রীকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন। প্রত্যুত্তরে তনুশ্রী বলেন, টুইঙ্কলের স্বামী অক্ষয়ও অভিনয় করছেন নানা পাটেকরের সঙ্গে, ফলে স্বভাবতই প্রশ্ন ওঠে টুইঙ্কলের সমর্থনের আন্তরিকতা ঘিরে। এবার সেই অক্ষয়ের নামই উঠে এল আরও এক যৌন হেনস্থার ঘটনা ঘিরে। 'হাউসফুল ৪' ছবির এক নৃত্যশিল্পী দাবি করেছেন, ছবির সেট-এ তাঁকে এক ব্যক্তি যৌন হেনস্থা করেন। মুম্বইয়ের চিত্রকূট স্টুডিওতে যখন এই ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। ঘটনা ঘিরে ওই শিল্পী একটি এফআইআর দায়ের করেন।

শুধু যৌন হেনস্থাকারীর বিরুদ্ধেই অভিযোগ জানাননি ওই মহিলা। পাশাপাশি, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের বিরুদ্ধেও পুলিশি অভিযোগ দায়ের করেছেন তিনি। মহিলার দাবী, অন্যায় যখন চলছিল তখন ঘটনাস্থলে প্রতিবাদে এগিয়ে আসেননি কোনও অভিনেতাই, অথচ সেখানে সেই সময় উপস্থিত ছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications