এই প্রথমবার ছোট পর্দায় দেখা মিলবে রঙ্গবতীর, কী প্রতিক্রিয়া দেবলীনার

এই প্রথমবার ছোট পর্দায় দেখা মিলবে রঙ্গবতীর, কী প্রতিক্রিয়া দেবলীনার

দেবলীনা কুমারকে কিন্তু শুধু অভিনেত্রী হিসাবে সবাই চেনেন তা নয়। নৃত্যশিল্পী হিসাবে তাঁর নামডাক সবথেকে বেশি। এবার তাঁর দেখা মিলবে 'ডান্স বাংলা ডান্সে’। বিচারকের আসনে থাকবেন তিনি। তবে, এখানেই শেষ নয়। তাঁর আরেকটি পরিচয় আছে। তিনি কিন্তু মহানায়কের নাতবউ, সেই সঙ্গে তিনি গৌরব চট্টোপাধ্যায়য়ের স্ত্রী।

এই প্রথমবার ছোট পর্দায় দেখা মিলবে রঙ্গবতীর, কী প্রতিক্রিয়া দেবলীনার


মাঝে মধ্যেই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। যেমন কিছুদিন আগে তারা এক ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, সপত্নীক গৌরব ও তাঁর দলবল সকাল সকাল সাইক্লিং করতে ভিক্টোরিয়ার সামনে গিয়েছেন তাঁরা। আর সেখানেই স্ত্রী দেবলীনার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন। আর তা দেখে খুব হাসছেন গৌরবপত্নী। তাঁকে বলতে শোনা গেল আবার বিয়ে! ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে তিনি লিখেছেন, ' আপনারা বিশ্বাস করুন, ও কিন্তু মোটেও এইরকম না। কিন্তু বিয়ের চোদ্দ মাস পর ও এমনটা করল শুধু মনি দাসের জন্য। ও খুব কম কথা বলে, আই লাভ ইউ। আর আমি সেই বিষয়ের সঙ্গে মানিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু ঠিক যে ও খুব কিউট। তাই শেয়ার না করে পারলাম না।’ 'মনি দাস’ বলতে মহেন্দ্র সোনিকে বুঝিয়েছেন দেবলীনা’।

যদিও রোজ ডের দিন অভিনেতা গৌরব তাঁর স্ত্রী দেবলীনাকে দিয়েছিল এক গুচ্ছ গোলাপ ফুলও। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যা দেখে বেশ ভালো লেগেছিল নেটিজেনদেরও। উল্লেখ্য, সদ্যই বিবাহবার্ষিকী গেছে দম্পতি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তিনি কিন্তু একেবারের লুকোচুড়ি পছন্দ করেন না। প্রেম থেকে বিয়ে প্রায় সব কিছুই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিজের সম্পর্কে কোন কিছুই তিনি লুকিয়ে রাখেন না। সবই প্রায় তিনি শেয়ার করেন। তবে, বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই দেবলীনা কবে মা হবেন এমন প্রশ্নের সম্মুক্ষীন হচ্ছেন তিনি। যা নিয়ে এবার মুখলেন দেবলীনা। তিনি জানান সোশ্যাল মিডিয়ায় ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি নেটিজেনদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তিনি বরাবরই এরম। শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, নরম্যাল পোশাকে পার্কের একটি ঢেঁকির ওপর বসে পা দোলাচ্ছেন তিনি। সেই সঙ্গে বানিয়েছেন একটি রইল ভিডিওও। তাঁকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আমাকে সবাই প্রশ্ন করে আমি কবে মা হব, কবে বাচ্চা নেব? পাশপাশি তিনি এও বলেন, আমি নিজেই তো এখনও বাচ্চা।

এবার নতুন রূপে আগমন দেবলীনার। জানা গিয়েছে,এবার তিনি ছোট পর্দায় 'জয় জগন্নাথ’ বাংলা ধারাবাহিকে পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করবেন। তবে,এটাই তাঁর প্রথম সিরিয়াল। এটি নিয়ে নায়িকা জানান, 'আমি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে সত্যিই উত্তেজিত। আমি বেশির ভাগই ফিল্ম করেছি এবং কখনোই সিরিয়ালে সুযোগ পায়নি। এই প্রোজেক্টটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে পেয়েছি আর আমি ভগবান জগন্নাথের ভক্ত। তাই, আমি রাজি হয়ে যাই”। ধারাবাহিকটিতে তাঁর অভিনয় কেমন হবে, সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+