'জামাই রাজা'-য় দুঁদে পুলিশ অফিসার 'রাশি' খ্যাত গীতশ্রী! চরিত্রটি নিয়ে যা জানালেন অভিনেত্রী
বাংলায় সাম্প্রতিক ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম নামী ধারাবাহিক হল 'রাশি'। ধারাবাহিকটির নাম চরিত্রে ছিলেন অভিনেত্রী গীতশ্রী।
বাংলায় সাম্প্রতিক ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম নামী ধারাবাহিক হল 'রাশি'। ধারাবাহিকটির নাম চরিত্রে ছিলেন অভিনেত্রী গীতশ্রী। ধারাবাহিক থেকেই গীতশ্রী জনপ্রিয়তার চরমে পৌঁছে যায়। এবার সেই 'রাশি'ই আসছেন দামিনী রূপে!

পুলিশ অফিসার দামিনী সেনের চরিত্রে এবার গীতশ্রী রায়। 'জামাই রাজা' ধারাবাহিকে গীতশ্রীর এই নতুন রূপ ঘিরে আগ্রহী তাঁর গুণমুগ্ধরা। চরিত্রটি নিয়ে বেশ উচ্ছসিত গীতশ্রীও। চরিত্র নিয়ে মুখ খুলে গীতশ্রী জানিয়েছেন, দামিনী একজন দাপুটে পুলিশ অফিসার। তবে একই সঙ্গে মজা করতেও ছাড়েন না দামিনী। নরমে-গরমে একদম অন্য ধরনের চরিত্র দামিনীর। চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে তিনি নিজের মুখের অঙ্গভঙ্গিও সেরকম খাপ খাইয়ে নিচ্ছেন বলে জানান গীতশ্রী।
গীতশ্রী জানিয়েছেন অর্জুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করা একটা উপভোগ্য বিষয়। সব মিলিয়ে আপাতত খোশ মেজাজে শ্যুটিং করে চলেছেন 'রাশি' খ্যাত অভিনেত্রী গীতশ্রী। শ্যুটিং এর ফাঁকে পার্টি -আড্ডাতেও মেতে থাকছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications