ধর্ষণের দৃশ্যের আগে অবাক কাণ্ড ঘটালেন এই অভিনেতা! 'মিটু'তে জেরবার বলিউড
বলিউডে একাধিক মহিলার বিস্ফোরক স্বীকারোক্তির জেরে ক্রমেই যৌন হেনস্থা ঘিরে বলিউডের ঘৃণ্য রূপ প্রকাশ্যে আসছে। একাধিক অভিনেতার বিরুদ্ধে ক্রমেই উঠছে যৌন হেনস্থার অভিযোগ।
বলিউডে একাধিক মহিলার বিস্ফোরক স্বীকারোক্তির জেরে ক্রমেই যৌন হেনস্থা ঘিরে বলিউডের ঘৃণ্য রূপ প্রকাশ্যে আসছে। একাধিক অভিনেতার বিরুদ্ধে ক্রমেই উঠছে যৌন হেনস্থার অভিযোগ। আর তার জেরেই এবার এক ফিল্মের শ্যুটিং এর দৃশ্যের আগে এক অবাক কাণ্ড ঘটালেন অভিনেতা দালিপ তাহিল।

জানা গিয়েছে , দালিপের একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করার কথা ছিল। প্রথমে এমন দৃশ্যে অভিনয়ে রাজি হননি দালিপ। তারপর তিনি , অভিনেত্রীকে দিয়ে একটি বয়ান লেখান এই দৃশ্য সম্পর্কে। যেখানে লেখা রয়েছে , এই দৃশ্যের শ্যুটিং কেবল অভিনয় মাত্র। উল্লেখ্য, বলিউডে যেভাবে যৌন হেনস্থার অভিযোগ উঠছে, তাতে ক্রমেই একাধিক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। তার জেরেই দালিপের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই একাধিক অভিনেতার নাম জড়িয়েছে। অনু মালিক, বিকাশ বহল, রজত কাপুর, চেতন ভগত থেকে একাধিক বলিউড সেলেবের নাম উঠে এসেছে যৌন হেনস্থার অভিযোগের তালিকায়।












Click it and Unblock the Notifications