'রেস থ্রি'-তে ডেজি শাহের 'বিজনেস ' সংলাপ হিট! খিল্লিতে মাতোয়ারা টুইটার, দেখুন পোস্টগুলি
সেখানে ডেজিকে বলতে শোনা গিয়েছে 'আওয়ার বিজনেস ইস আওয়ার বিজনেস, নান অফ ইওর বিজনেস'। আর এই সংলাপ নিয়েই একন দমফাটা হাসিতে মেতেছে সোশ্যাল মিডিয়া।
'রেস থ্রি' ছবির ট্রেলার বাজারে আসতেই তা মাত করে দিয়েছে সকলকে। ট্রেলারে সলমনের অ্যাকশন যতটা আকর্ষণীয় হয়ে উঠেছে, ততটাই আকর্ষণীয় হয়ে উঠেছে একাধিক সংলাপ। ছবির বিভিন্ন চরিত্রদের সংলাপগুলির মধ্যে আপাতত বাজার মাতিয়ে দিয়েছে ডেজি শাহের 'বিজনেস ' সংলাপ। সেখানে ডেজিকে বলতে শোনা গিয়েছে 'আওয়ার বিজনেস ইস আওয়ার বিজনেস, নান অফ ইওর বিজনেস'। আর এই সংলাপ নিয়েই একন দমফাটা হাসিতে মেতেছে সোশ্যাল মিডিয়া।
|
বিজ্ঞান ও 'রেস থ্রি' সংলাপ!
বিজ্ঞানের বিভিন্ন সূত্র অবলম্বনে ডেজি শাহের এই সংলাপ নিয়ে চরম মজা -হাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। বিজ্ঞানের কিছু বিখ্যাত সূত্র নিয়ে এই জোকসটি বেশ মজাদার।
|
ব্যবসা ও সংলাপ
ডেজি শাহের সংলাপ নিয়ে একাধিক মিমের মধ্যে ব্যবসা সংক্রান্ত এই পোস্টটি বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই মজা করে বলছে বিজনেস স্টাডিসের প্রায় বই লিখে ফেলেছেন অভিনেত্রী।
|
হেরা ফেরি ও সংলাপ!
'হেরা ফেরি' ছবিতে পরেশ রাওয়ালের সঙ্গে অক্ষয় কুমারের একটি বিখ্যাত ফোনের দৃশ্য ছিল , টুইটার তা নিয়েও জোকস বানিয়ে দিয়েছে।
|
ডেইজি শাহের সংলাপ নিয়ে সলমন খান!
ডেইজি শাহের সংলাপের সমর্থনে এগিয়ে এসেছেন সলমনও। সলমন খানও এদিন, ডেইজি শাহের সংলাপ নিয়ে একটা ভিডিও-তে মুখ খোলেন। আর সেটাই মজা হিসাবে পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়।
|
মুম্বই পুলিশের জোকস
এই মজাদার পরিস্থিতির সুযোগ নিতে ছাড়েনি মুম্বই পুলিশও। তাদের তরফেও এসেছে মজাদার মিম। ডেটা চুরি নিয়ে কড়া বার্তাও রয়েছে মিম টিতে।












Click it and Unblock the Notifications