আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিল সলমনের পরিবার, সুশান্তের মৃত্যু পর বিস্ফোরক দাবাং পরিচালক!
আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিল সলমনের পরিবার, সুশান্তের মৃত্যু পর বিস্ফোরক দাবাং পরিচালক!
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বিভিন্ন মহলে শুরু হয় বলিউডে স্বজনপোষণ নিয়ে একের পর এক অভিযোগের বন্যা। সেই তালিকায় এবার যোগ হল চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপের ভাই তথা সলমন খান অভিনীত দাবাংয়ের পরিচালক অভিনব কাশ্যপ।

ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিনব
এক বিশাল লম্বা পোস্টে অভিনব কাশ্যপ অভিযোগের বন্যা বইয়ে দিয়ে একের পর এক বাণ নিক্ষেপ করেন সালমান খান ও তাঁর পরিবারের দিকে। অভিনবের অভিযোগ, আরবাজ খান ও তাঁর পরিবার তাঁর কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা করেছে।

অভিনবকে সালমানের পরিবারের হুমকি
২০১০-এ দাবাং মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর সমস্ত প্রজেক্ট বন্ধ করা থেকে শুরু করে হুমকি দিয়েছে সলমন খানের পরিবারের সদস্যরা। এমনই বিস্ফোরক অভিযোগের তির দেগেছেন অভিনব। পরিচালকের অভিযোগ, একটা সময়ে সারাক্ষণ এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে হয়েছিল তাঁকে। এমনকি এসব কারণে তাঁর বিবাহ বিচ্ছেদও হয় বলে অভিযোগ।

কেরিয়ারের কন্ট্রোল করতে চেয়েছিল
ফেসবুক পোস্টে অভিনব লেখেন, '১০ বছর আগে দাবাং টু থেকে বেরিয়ে এসেছিলাম কারণ আরবাজ খান, সোহেল খান ও তাঁর পরিবারের যোগ আমি আর নিতে পারছিলাম না। তাঁরা আমার কেরিয়ারের কন্ট্রোল নিতে চেয়েছিল, আমাকে বারবার আমাকে হেয় করে গিয়েছে।'

প্রোজেক্ট বন্ধ করে দেয় আরবাজ-সোহেলরা
তিনি আরও লেখেন, 'শ্রী অষ্টবিনায়ক ফিল্মসের সঙ্গে আমার দ্বিতীয় প্রজেক্ট হতে দেয়নি। আমি সই করার পর আরবাজ খান ব্যক্তিগতভাবে সেখানকার প্রধান রাজ মেহতাকে ফোন করেন এবং ভয় দেখান আমাকে নিয়ে কাজ করলে ফল ভুগতে হবে। ফলে আমায় সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে হয়েছিল এবং ভায়াকম পিকচারসে যাই। সেখানেও একই ঘটনা ঘটে।'

ভায়াকমের সিইও-কে হুমকি
অভিনবের অভিযোগ, 'এই সময় সামনে আসেন সোহেল খান এবং ভায়াকমের সিইও বিক্রম মলহোত্রার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। আমার প্রজেক্ট মাঝ পথে আটকে যায় এবং সই করার রাশি সাত কোটি টাকা সুদ সমেত ফেরত দিতে হয়। যা ছিল ৯০ লাখ টাকা। তখন আমায় বাঁচাতে এসেছিল রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং বেসরম নিয়ে কাজ করা শুরু করি।'

কাজের ক্ষতি করতে শুরু করে সালমানরা
হুমকি পাওয়া নিয়ে অভিনব বলেন, 'আমার সমস্ত প্রজেক্ট ও ক্রিয়েটিভ কাজের ক্ষতি করতে শুরু করে এবং বারংবার আমার পরিবারের জীবন ও বাড়ির মেয়েদের ধর্ষণের হুমকি আসতে থাকে। নিজের উপর আস্থা হারাতে থাকি ও রাগ হতে থাকে। আর সে কারণেই ২০১৭ সালে পরিবারের থেকে দূরে যেতে থাকি, যা শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ও পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগে গিয়ে শেষ হয়।'

সালমানের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগে
এরপর তিনি সলমনের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগের অভিযোগ এনে লেখেন, 'আমি হার মানব না এবং লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত তা হয় ওদের নয় আমাকে ধ্বংস করে দেয়। ওরা ওদের নোংরা টাকা দিয়ে শুধু প্রভাব খাটায়। রাজনৈতিক ও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ওদের যোগাযোগের ফায়দা তুলে নতুন ট্যালেন্টদের দমিয়ে দেয়। অনেক সহ্য করেছি। এবার ঘুরে দাঁড়াবার সময়।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications