'সাইক্লোন বায়ু' আসছে শুনেই বলিউডের 'বায়ু' কী করে বসলেন! দেখুন এই ফেসবুক পোস্ট
সোমবার থেকেই ব্যাপক বৃষ্টিতে ভিজছে মায়ানগরী মুম্বই। আর সাইক্লোন বায়ুর দাপটে এই বৃষ্টি ঘিরে, রীতিমতো আশঙ্কায় নগরবাসী।
সোমবার থেকেই ব্যাপক বৃষ্টিতে ভিজছে মায়ানগরী মুম্বই। আর সাইক্লোন বায়ুর দাপটে এই বৃষ্টি ঘিরে, রীতিমতো আশঙ্কায় নগরবাসী। তবে এই সাইক্লোন বায়ুর আসার খবর একটু অন্য মেজাজে দিয়ে দিলেন বলিউডের সঙ্গীত পরিচালক বায়ু শ্রীবাস্তব।

বলিউডের একাধিক ফিল্মে এযাবৎকাল সঙ্গীত পরিচালনা করে এসেছেন বায়ু শ্রীবাস্তব। 'কাপপর অ্যান্ড সনস' থেকে শুরু করে একাধিক নামজাদা ছবিতে সঙ্গীতের নেপথ্যে ছিলেন এই সেলেব। আর বলিউডের এই তারকার নামেই এবার আছড়ে পড়েতে চলেছে সাইক্লোন বায়ু। খবর শুনেই, ফেসবুকে এক মাজাদার পোস্ট-এ কী শেয়ার করলেন বায়ু দেখে নেওয়া যাক।
সঙ্গীত পরিচালক বায়ুর এই পোস্ট ঘিরে রীতিমতো হাসিতে ফেটে পড়েন নেটিজেনরা। তাঁরা অনেকেই পরিচালক বায়ুকে বর্ষা দেরিতে আসার জন্য অভিযুক্ত করেছেন মজার ছলে। তবে , আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী বেশ কয়েকদিন সৌরষ্ট্র, কচ্ছ, কেরলে ভারী বর্ষা হতে পারে সাইক্লোন বায়ুর জেরে।












Click it and Unblock the Notifications