Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) অবশেষে প্রেমে পড়লেন সলমন!

মুম্বই, ১৭ জুলাই: জাতীয় টেলিভিশনের পর্দায় অবশেষে নিজের প্রেমের কাহিনি ব্যক্ত করলেন বলিউডের 'মোস্ট এলিজিবেল ব্যাচেলার' অর্থাৎ বিবাহযোগ্য পাত্র সলমন খান। বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই তাতে কী? সলমন রাজি থাকলে পাত্রীর অভাব অন্তত হবে না এদেশে। বলিউডের এ গ্রেড অভিনেত্রীরাও সলমন বলতে অজ্ঞান। এহেন এক 'লেডি কিলার' ঝলক দিখলা যা ৭-এর মঞ্চে এসে ঘোষণা করলেই সেই সৌভাগ্যবতীর নাম যাঁর প্রেমে পড়েছেন খোদ সলমন।

এই সপ্তাহে কালার্সের জনপ্রিয় অনুষ্ঠান ঝলক দিখলা যা ৭-এর মঞ্চে তাঁর আগামী ছবি কিক-এ জন্য এসেছিলেন সলমন। যেই পর্বটি শনিবার সম্প্রচার করা হবে কালার্সে। ঝলকের জনপ্রিয় প্রতিযোগী পলককে দেখে মোহিত হয়ে যান সলমন। পলককে এতটাই ভাল লেগে গিয়েছে সলমনের যে, তিনি পলককে নিয়ে চলে যেতে চান।

কালার্সের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, "ঝলকের আগামী পর্বে জাতীয় টেলিভিশনের পর্দায় সলমন ঘোষণা করবেন যে অবশেষে সত্য়িকারের ভালবাসা খুঁজে পেয়েছেন তিনি। আর তাঁর ভালবাসার মানুষটি আর কেউ নয়, বরং পলকই।"

এর আগে কমেডি নাইট উইথ কপিল অনুষ্ঠানে গিয়েছিলেন সলমন খান। সেখানেই প্রথমবার কিকু শর্মা ওরফে পলকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সলমনের। পলকের প্রতিটি কেরামতিতে দমফাটা হাসি হেসেছিলেন সল্লু। হাসিতে লুটোপুটি খেতে শুরু করেন সল্লুভাই। সলমনের প্রেমের প্রস্তাব গ্রহণও করেছেন কিকু।

আপ-ডাউন

আপ-ডাউন

কমেডি নাইট উইথ কপিল অনুষ্ঠানে সলমনের ভাই পরিচালক সোহেল খানকে পুস আপস প্রতিযোগিতা করছেন পলক।

নাচ মেরি বুলবুল...

নাচ মেরি বুলবুল...

সলমনের সামনে নিজের নৃত্যপ্রতিভা তুলে ধরেছেন পলক। আর তা দেখে বেজায় খুুশি দাবাঙ্গ খান।

টক টু মাই হ্যান্ড...

টক টু মাই হ্যান্ড...

পলকের বিখ্যাত মন্তব্য, টক টু মাই হ্যান্ড...কারোর উপর রেগে গেলেই এই বুলিই আওড়ান পলক। এবার সলমনের উপরও অভিমান হয়েছে তাই সলমনকেও ছাড়লেন না পলক।

হাসি-খুশি

হাসি-খুশি

পলকের কারিকুরিতে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাওয়ার জোগাড়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+