রাইমা সেনের বিয়ের সঙ্গে সলমন খানের কীসের সম্পর্ক, নিজের মুখেই রহস্য ফাঁস সুচিত্রা-র নাতনির

ভোদকা ডায়েরিজ প্রশংসিত সমালোচদের দ্বারা, কিন্তু রাইমা সেন সলমান খানের সঙ্গে প্রতিযোগিতায়। সুচিত্রা সেনের নাতনি ভাইজানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

বলিউড থেকে টলিউড সর্বত্রই রাইমা সেনের ঝকঝকে উপস্থিতি।খুব বেশি ছবি করেন না। তবে যা ছবি করেন তাতেই প্রশংসা কুড়িয়ে নেন। তবে হঠাৎই তিনি সল্লু ভাইয়ের সঙ্গে লড়াইতে নেমে শিরোনামে তিনি।

সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার রাইমা

বক্সঅফিসে কী রেটিং আসবে জানা নেই, তবে রাইমা সেনের সাম্প্রতিক ছবি 'ভদকা ডায়রিজ' - সমালোচকদের থেকে প্রশংসা আদায় করে নিয়েছে।

সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার রাইমা

তবে সেই এক প্রশ্ন আর কিছুতেই রাইমা সুন্দরীর পিছু ছাড়ছে না। তা হল- কবে ছাদনাতলায় যাচ্ছেন তিনি,কিন্তু এই প্রশ্নের উত্তরে রাইমা একেবারে মোক্ষম জবাব দিয়েছেন। গত বছর বোন ‌রিয়া সেনের বিয়ে হয়ে গেছে। কিন্তু রাইমা সেন কবে বিয়ে করছেন। যেই করা প্রশ্ন ভেসে এল উত্তর। যা শুনলে একেবারে চমকে যাবেন। তিনি জানিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমান খানের সঙ্গে লড়াইতে রয়েছেন তিনি। অর্থাৎ ভাইজান যেরকম বিয়ে করছেন না তিনিও সেরকম বিয়ে করছেন না। রাইমা বলেছেন, '‌আমি তো সলমনের সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখা যাক কে জেতে, মুম্বই না কলকাতা?‌'

সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার রাইমা

এখনও বলিউড তথা দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য - ক্যাটরিনা হয়েও আজ অবধি তিনি এখনও অবিবাহিত। এই বান্ধবী ইউলিয়া ভানতুরের সঙ্গে বারংবার বিয়ের জল্পনা ছড়ালেও প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেননি ভাইজান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+