মন্ত্রী লক্ষ্মীরতনকে এমন ভূমিকায় দেখেছেন কখনও! ভিডিও-য় দেখুন তাঁর কিশোর-স্মরণ
এককালে তাঁকে দেখা গিয়েছে ২২ গজে দাপট দেখাতে। বর্তমানে তিনি তৃণমূলের অন্যতম নামী নেতা, তথা রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী।
এককালে তাঁকে দেখা গিয়েছে ২২ গজে দাপট দেখাতে। বর্তমানে তিনি তৃণমূলের অন্যতম নামী নেতা, তথা রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী। এবার প্রকাশ্যে এল লক্ষ্মীরতন শুক্লার অরেকটি রূপ। এবার দেখা গেল তাঁকে গায়কের ভূমিকায়।

প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে এবার গায়কের ভূমিকায় লক্ষ্মীরতন শুক্লা। ৪ অগাস্ট কিশোরের জন্মদিনের আগেই মুক্তি পেয়েছে লক্ষ্মী রতন শুক্লাকে নিয়ে এই নতুন গানের ভিডিও। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে এই ভিডিও-তে রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চট্টোপাধ্যায়। হুগলির খন্যানের ইটাচুনা রাজবাড়িতে শ্যুটিং হয়েছএ গানের ভিডিওটির। রাজবাড়ির রাজকীয় পরিবেশ, তার সঙ্গে বৃষ্টির মেজাজে এই ভিডিও-র গানগুলি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
১৯২৯ সালের ৪ অগাস্ট মধ্যপ্রদেশের খান্দোয়ায় জন্মগ্রহণ করেন কিশোর কুমার। তাঁর আসল নাম আভাস কুমার হলেও , পরবর্তীকালে কিশোর নামেই তিনি পরিচিতি পেয়েছেন। সঙ্গীত জগত থেকে বলিউড তথা বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন কিশোর কুমার। এদিন, তাঁর জন্মদিন পালন চলছে দেশের বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications