গরু পাচার ও গোহত্যার সঙ্গে যুক্ত থাকলে মরতে হবে, কে দিলেন এমন হুমকি
গরু পাচার এবং গোহত্যার সঙ্গে যুক্ত থাকলে অবস্থা হবে এমনই। আলোয়ারে রামগড়ে গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে স্থানীয় নজরদারি বাহিনীর সদস্যরা।
গরু পাচার এবং গোহত্যার সঙ্গে যুক্ত থাকলে অবস্থা হবে এমনই। আলোয়ারে রামগড়ে গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে স্থানীয় নজরদারি বাহিনীর সদস্যরা। এই ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক গায়নদেব আহুজা।

ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলোয়ারের রামগড়ের বিজেপি বিধায়ক বলেন, যাঁরা গরু পাচার এবং গোহত্যার সঙ্গে যুক্ত থাকবেন তাদের মরতে হতে পারে। যেখানে দেশে গরুকে সম্মান করা হয়, সেখানে গোহত্যাকে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই বিতর্কের সঙ্গে জড়িয়ে এই নেতা। ২০১৬-র ফেব্রুয়ারিতে তিনি দাবি করেছিলেন, জেএনইউ ক্যাম্পাসে প্রতিদিন ৩০০০ কন্ডোম এবং ২০০০ মদের বোতল পাওয়া যায় বলে দাবি করেছিলেন বিজেপি বিধায়ক গায়নদেব আহুজা।

পাচারকারীরা আলোয়ারের ওপর দিয়ে যাতায়াত করে। গ্রামবাসীরা বাধা দিতেই তারা গুলি চালায় বলে অভিযোগ। বিজেপি বিধায়কের প্রশ্ন, পাচারকারীরা কেন সেখানে যাবে। সেখানে পাচারকারীদের মারধর করে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। এলাকায় গরু পাচারকারীদের ওপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
"Gau taskari, Gaukashi karoge to yun hi maroge" says BJP MLA Gyan Dev Ahuja on the incident of alleged beating up of cow smugglers in Alwar, Rajasthan pic.twitter.com/DpQAdqwSIT
— ANI (@ANI) December 25, 2017
পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে রামগড়ের দিকে যাওয়া গরু ভর্তি একটি মিনিট্রাককে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয়। যদিও, সেই গাড়িটি ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায়। খিলোরা গ্রাম পঞ্চায়েত এলাকার যাদবনগরের বাসিন্দারা ট্রাকটিকে ধরে ফেলেন এবং গাড়িতে থাকা তিনজনকে আটকের চেষ্টা করেন। দুজন পালিয়ে যেতে পারলেও, জাকির খান নামে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। এরই মধ্যে পুলিশ এলাকায় পৌঁছে যায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া ব্যক্তি হরিয়ানার নু জেলার উটাওয়াড-এর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications