গোবর ছুড়ে মারা হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের মুখ! অভিযোগের তির গেরুয়া শিবিরের দিকে
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তথা মালায়লম চলচ্চিত্রের নামী সেলিব্রিটি প্রিয়নন্দনের মুখে। কেরলে ত্রিশূর এদিন সকালের এই ঘৃণ্য ঘটনার সাক্ষী ছিল। ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ উঠে আসছে আরএসএস-এর বিরুদ্ধে।

৫৩ বছর বয়সী এই পরিচালকের ওপর আক্রমণের ঘটনার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বাম শাসিত কেরলে পরিচালকের বিরুদ্ধে এমমন হেনস্থার ঘটনায় রীতিমত চাঞ্চল্য পড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন, এই ধরনের হামলা গ্রাহ্য করা হবে না। এর আগে সাইবার অ্য়াটাক হয়েছে সংঘ পরিবারের তরফে। এই ঘটনাকে বাক স্বাধীনতার বিরুদ্ধে মুখ খোলার সামিল বলে দাবি করা হয়েছে।
এর আগে ,সবরিমালায় মহিলাদের প্রবেশ নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন প্রিয়নন্দন। আর তারপর থেকেই গেরুয়া শিবির রীতিমত ক্ষোভে ফেটে পড়ে। মুখ খোলেন একাধিক বিজেপি নেতা। তারপরই আজকেই এই আক্রমণ।

Click it and Unblock the Notifications