শ্বেতা বসু যৌন কেলেঙ্কারি: পুনর্বাসন কেন্দ্র থেকে অভিনেত্রীর মুক্তির নির্দেশ দিল আদালত

আরও পড়ুন : (ছবি) দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি'
আরও পড়ুন : 'কেউ আমার সমস্যাটা বুঝবে না', আক্ষেপ ধৃত অভিনেত্রী শ্বেতা বসুর
আরও পড়ুন : শ্বেতা বসু খবর হল, তাঁর অপ্রকাশিত শিল্পপতি 'খদ্দের' 'সম্মানীয়ই' রয়ে গেলেন
২৩ বছরের এই অভিনেত্রীকে মুম্বইয়ে মা ও ভাইয়ের সঙ্গে থাকার জন্য আদালতের তরফে ছুট দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় ২ মাস পুনর্বাসন কেন্দ্রে থাকছিলেন শ্বেতা। গত ৩০ সেপ্টেম্বর নিম্ন আদালত নির্দেশ দেয় শ্বেতাকে পুনর্বাসনের জন্য ৬ মাস রাখা হোক সরকারি হোমে। যদিও শ্বেতার মাকে এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি দায়ের করার অনুমতি দেয় আদালত।
আরও পড়ুন : (ছবি) শ্বেতা বসুই প্রথম নয়, মধুচক্রে আগেও ধরা পড়েছেন নায়িকারা
হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস-এ একটি পাঁচতারা হোটেলে পুলিশ অভিযান চালালে 'মকড়ি' অভিনেত্রী দেহ ব্যবসার অভিযোগে হাতে নাতে ধরা পরেন। এই ঘটনায় শ্বেতা ছাড়াও এই দেহ চক্রের এক দালালকেও গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, গ্রেফতার হন বেশ কয়েকজন প্রভাবশালী হাই প্রোফাইল শিল্পপতিও যদিও তাদের নাম পুলিশ বা মিডিয়ার তরফে প্রকাশ করা হয়নি।
মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, অভিযোগ স্বীকার করে শ্বেতা জানিয়েছিলেন হাতে কাজ না থাকায় আর্থিক অনটনের কারণেই দেহ ব্যবসার পথে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications