দেহ ব্যবসার অভিযোগ থেকে শ্বেতা বসুকে রেহাই দিল আদালত

শ্বেতা
হায়দরাবাদ, ৭ ডিসেম্বর: দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত শ্বেতা বসু প্রসাদকে ক্লিনচিট দিল আদালত। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে পুলিশ যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি বলে উল্লেখ করেছেন বিচারক। এই রায়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

কিছুদিন আগে বাঞ্জারা হিলসের একটি অভিজাত হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ ছিল, পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তিনি জনৈক ব্যবসায়ীর শয্যাসঙ্গিনী হয়েছিলেন। ধরা পড়ার পর অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ বলেন, তিনি নির্দোষ। পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে। দেখা গেল, আদালতে তাঁর বক্তব্যের সত্যতাই প্রমাণিত হল।

তিনি বলেন, "হায়দরাবাদের দায়রা আদালত আমাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আমি ব্যাখ্যা করতে পারব না যে, আমি এবং আমার পরিবার এই খবরে কতটা খুশি। আমি এই ঘটনা অনেক পিছনে ফেলে এলেও একটা ক্লোজারের দরকার ছিল। আমার নামের থেকে কলঙ্ক মুছে গেল, এর চেয়ে ভালো খবর আর কী-ই বা হতে পারে!"

প্রসঙ্গত, গ্রেফতারির পর কিছুদিন রিমান্ড হোমে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি বাড়ি ফিরেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+