করোনা নিয়ে এবার অভিনেতা আবীরের পরিবারে আরও বড় দুঃসংবাদ

করোনা নিয়ে এবার অভিনেতা আবীরের পরিবারে আরও বড় দুঃসংবাদ

বছর শেষেও করোনা থেকে রক্ষে নেই। ক্রিসমাসের আগে করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের অভিনেতা আবীর চট্টোপাধ্য়ায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় তারকা অভিনেতা নিজেই ফ্যানেদের সেকথা জানান। সেই সঙ্গে তাঁর সঙ্গে সংস্পর্শে আসা, সকলকে তিনি কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এবার আবীরের পরিবারের করোনা নিয়ে বড় দুঃসংবাদ।

পরিবারের সকলেই করোনা আক্রান্ত

পরিবারের সকলেই করোনা আক্রান্ত

আবীর চট্টোপাধ্যায় এক নন, তাঁর পরিবারের সকলেই এখন করোনায় আক্রান্ত। সোমবার রাতে আবীরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটা জানিয়েছেন।

আজ আবীরের বাবার নাটকে অভিনয় করার কথা ছিল

আজ আবীরের বাবার নাটকে অভিনয় করার কথা ছিল

চলতি সপ্তাহের বড়দিন। বছর শেষে এই সময়টায় নন্দন-একাডেমি চত্বরে অন্য বছরগুলোয় নাটক ও সিনেমা দেখতে দর্শকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবছর করোনা ধাক্কায় সেই চেনা ভিড়ে ভাঁটা, তারপরই ছন্দে ফিরতে এখন একাডেমিতে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

শো বাতিল ঘোষণা করলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়

শো বাতিল ঘোষণা করলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়

এদিন অর্থাৎ ২২ ডিসেম্বর একাডেমিতে এবছর 'পুনরায় রুবী রায়' নাটকটি মঞ্চস্থ করার কথা ছিল। কিন্তু চট্টোপাধ্যায় পরিবারের সবাই করোনায় আক্রান্ত হওয়ার এই শো বাতিল ঘোষণা করা হয়। প্রবীণ অভিনেতা তথা আবীরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পরিবারের সবার করোনা হওয়ার কথা লিখে শো বাতিলের কথা ফ্যানেদের জানিয়েছেন। এরপরই ফ্যানেরা আবীরের পরিবারের দ্রুত আরোগ্য কামনায় নিয়ে প্রার্থনা জানিয়ে পোস্ট করেন।

কেমন আছেন আবীর

কেমন আছেন আবীর

করোনায় সংক্রমিত হলেও বর্তমানে স্থিতিশীল আবীর। অভিনেতার শারীরিক কোনও সমস্যা এখনও দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। তবে ঘ্রাণের সমস্যা হয়েছে। আবীর এই মুহূর্তে কোনও গন্ধ পাচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

জনপ্রিয় শোয়ের সঞ্চাচলার ভূমিকায় রয়েছেন আবীর

জনপ্রিয় শোয়ের সঞ্চাচলার ভূমিকায় রয়েছেন আবীর

প্রসঙ্গত করোনার মাঝেই সব ধরনের সুরক্ষা বিধি মেনে টলিউডে শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে। লকডাউনে দীর্ঘদিন ধরে টলিপাড়ার কাজ বন্ধ থাকার পর আনলক পরিস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, ইন্ডাস্ট্রির কাজ শুরু হয়। এই মুহূর্তে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো 'সা রে গা মা পা' - শোয়ে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আবীর। তবে সুরক্ষা মেনে চললেও করোনা এড়াতে পারলেন না। রবিবার ফ্যানেদের মন খারাপ করা খবর জানিয়ে, তাঁর কোভিড পরীক্ষা পজিটিভ এসেছে বলে আবীর জানান। উল্লেখ্য কিছুদিন আগে এই সারেগামাপা শোয়ের ৪ বিচারক মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর ও মিকা সিং কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আবীর অবশ্য সেই সময় সুস্থ ছিলেন। শোয়ের বিচারকরা করোনামুক্ত হলে শোয়ের শ্যুটিংয়ের কাজ ফের শুরু হয়।

টলিউডে একের পর এক করোনা থাবা

টলিউডে একের পর এক করোনা থাবা

এই নিয়ে টলিউডে একের পর এক কোভিড আক্রান্তের খবর মিলছে। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অক্টোবরের শুরুতে কোভিডে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তী সময়ে করোনাকে হারালেও ভারতীয় সিনেমা জগতের মহীরূহ অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে ১৫ নভেম্বর প্রয়াত হন। অক্টোবরের শেষদিকে টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এছাড়া অভিনেতা নীল ভট্টাচার্য,সুদীপ্তা চক্রবর্তী, বিভান ঘোষ, দেবজানী চট্টোপাধ্যায় অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্য়েই তারা সেরে ওঠেন। এবার বছর শেষে পরিবার সহ করোনায় আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়।

ছবি সৌজন্য: ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+