করোনার থাবা বলিউডে! আতঙ্কের জেরে কী ঘটল সেখানে

এবার বলিউড পাড়াতেও করোনার থাবা। গোটা বিশ্ব আর গোটা দেশে যখন করোনা আতঙ্ক শতগুণে ছড়িয়ে পড়ছে, তখন বলিউডেও এই ভাইরাস ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। আর তার জেরে এবার বলিউডের রাজকীয় অ্যাওয়ার্ড শো আইফার আয়োজন পিছিয়ে গেল।

করোনার থাবা বলিউডে! আতঙ্কের জেরে কী ঘটল সেখানে

এই বছরে ভোপালে আয়োজন হওয়ার কথা ছিল আইফা অ্যাওয়ার্ডসের। দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে আইফা কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার তরফে জানানো হয়েছে যেভাবে সারা দেশে যেভাবে কোভিড ১৯ ছড়িয়ে পড়ছে তার জন্যই এমন সিদ্ধান্ত। মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রতিবারই এই অ্যাওয়ার্ড শো আয়োজিত হয় বিশ্বের বিভিন্ন নামী দামী শহরে। বিলাসবহুল আয়োজনে সেখানে তারকাদের নিয়ে যাওয়া হয়। আর সেই শহরেই তাক লাগানো অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আইফা নিয়ে এই নয়া সিদ্ধান্ত রীতিমতো প্রাসঙ্গিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+