ফের 'হাসিখুশি হয়ে উঠবেই ভারত'! অক্ষয়দের নয়া উদ্যোগকে সাধুবাদ মোদীর

যে রাস্তাঘাট এক সময়ে সরগরম থাকত, যে রাজপথে একযোগে লেগে খাকত ট্রাফিকের সমস্যা, যে গলিতে এককালে জমিয়ে ক্রিকেট হত, বাচ্চাদের হইচই লেগেই থাকত.. সেই সমস্ত গলি তেকে রাজপথ এখন স্তব্ধ। থমথমে গোটা ভারত। অজানা শত্রু করোনার সঙ্গে লড়াইয়ের জন্য উপযুক্ত হাতিয়ার খোঁজার চেষ্টায় বিশ্বের সঙ্গে লড়ছে এই ১৩০ কোটির দেশ।

ফের হাসিখুশি হয়ে উঠবেই ভারত! অক্ষয়দের নয়া উদ্যোগকে সাধুবাদ মোদীর

সকলের মনে একটাই প্রশ্ন এই বিষধর রোগের প্রাদুর্ভাব কবে মিটবে? কবে আবার একযোগে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী একসঙ্গে উৎসব পালনে ব্যাস্ত হয়ে যাবে ,সেই দিনের অপেক্ষায় গোটা দেশ। করোনার জেরে স্বজনহারাদের কান্না যেন বাঁধ মানছে না। আতঙ্কের প্রহর যেন ঠান্ডা থাবা বসিয়ে যাচ্ছে মনের মধ্যে। এমন পরিস্তিতিতে ভারতের মনোরঞ্জন জগতের শিল্পীরা নিয়ে এলেন এক নতুন ভিডিও। অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল , কার্তিক আরিয়ানরা প্রকাশ করলেন নয়া ভিডিও।

ভিডিওর নাম 'মুসকুরায়গা ইন্ডিয়া'। ভিডিওতে বলিউডের একাধিক তারকা একযোগে এগিয়ে এসেছেন। ভিডিও পরিচালনা করেছেন বিশাল মিশ্র, গেয়েছেনও তিনি। তবে সবটাই হয়েছে লকডাউনের মধ্যে , আর তারকাদের বাড়িতে থাকা অবস্থায়। যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোদী। এবিষয়ে একটি টুইটও করেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+