সপরিবারে করোনা আক্রান্ত বলিউড অভিনেতা, আপাতত সুস্থ জানালেন সোশ্যাল মিডিয়ায়

সপরিবারে করোনা আক্রান্ত বলিউড অভিনেতা, আপাতত সুস্থ জানালেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আরেক বলিউড তারকা পূরব কোহলি। তিনি যদিও সুদূর লন্ডনেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। শুধু তিনি একা নন করোনা থাবা বসিয়েছিল তাঁর স্ত্রী এবং সন্তানের উপরেও। খুশির খবর তাঁরা এখন সকলেই সুস্থ রয়েছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন পূরব।

করোনা ভাইরাসে আক্রান্ত পূরব কোহলি

করোনা ভাইরাসে আক্রান্ত পূরব কোহলি

করোনা সংক্রমণ থাবা বসিেয়ছে ব্রিটেনেও। সেখানেও বহু মানুষ মারা গিয়েছেন। আক্রান্তও অনেকে। ব্রিটেনই থাকেন বলিউড তারকা পূরব কোহলি। একাধিক ছবি এবং সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁতে। একাধিক মিউজিক চ্যানেলে ভি জে-র কাজও করেছেন পূরব। ব্রিটেনেই অধিকাংশ সময় থাকেন তিনি। তাঁর স্ত্রীও বিদেশিনী। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূরব। প্রথমে তাঁর স্ত্রী তারপরে তাঁর সন্তান এবং তিনি করোনা ভাইরাসে সংক্রামিত হন।

কাবু করতে পারেনি করোনা

কাবু করতে পারেনি করোনা

করোনা ভাইরাস থাবা বসালেও ইমিউনিটি পাওয়ারের কাছে হার মেনেছে বলে জানিয়েছেন তিনি। প্রচণ্ড সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট থাকে। আর তার সঙ্গে থাকে ১০০ থেকে ১০৪ জ্বর। এনেকটাই কাবু হলেও একেবারে আধিপত্য বিস্তার করতে পারেনি করোনা ভাইরাস। চার পাঁচ দিনের মধ্যেই সুস্থ হতে শুরু করেন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁরা নিরাপদেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন এবং প্রচন্ড রকম সাবধানতা মেনে জীবনযাপন করছেন তাঁরা।

করোনা সংক্রামিত কণিকা কাপুর

করোনা সংক্রামিত কণিকা কাপুর

এর আগে লন্ডন থেকে ফেরার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলিউড গায়িকা কণিকা কাপুর। বেশ কয়েক সপ্তাহ করোনা তাঁকে কাবু করে রেখেছিল। অবশেষে দিন দুয়েক হল করোনা ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+