বাবা করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে রাখা হল অভিনেত্রীর মা-বোনকে
বাবা করোনা আক্রান্ত,কোয়ারেন্টাইনে রাখা হল অভিনেত্রীর মা-বোনকে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই বাইপাসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রীর বাবা। তারপরেই অভিনেত্রী মা এবং বোনকে সরকারি নির্দেশ মেনে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও অভিনেত্রীর বাবা বিদেশ যাত্রীর কোনও ইতিহাস ছিল না। তারপরেও কী করে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ১৩ এপ্রিল ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী সাংসদের বাবাকে। সর্দি-কাশি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও ছিল তাঁর। করোনাভাইরাসের সব উপসর্গ থাকায় তাইর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত মঙ্গলবারই রিপোর্টে জানা গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সাংসদের বাবা। সেকথা স্বীকারও করে নিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর বাবার বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। সম্ভভত বাজার থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছে। যদিও এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন তাঁরা বাবা। অবস্থার উন্নতি হয়েছে।












Click it and Unblock the Notifications