সংকট না কাটলেও অনেকটাই স্থিতিশীল সৌমিত্র, কী জানালেন চিকিৎসকরা
সংকট না কাটলেও অনেকটাই স্থিতিশীল সৌমিত্র, কী জানালেন চিকিৎসকরা
পুরোপুরি সংকট কাটেনি তবে আপাতত স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণ ছাড়াও অভিনেতার বয়সজনিত একাধিক রোগ নিয়েই বেশি চিন্তিত চিকিৎসকরা। কো মরবিডিটিই ভাবাচ্ছে তাঁদের। গত দুদিনের থেকে কিছুটা স্থিতিশীল রয়েছেন অভিনেতা। হালকা জ্বর রয়েছে। ফুসফুসের সংক্রমণও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

বেলভিউ হাসপাতালে অভিনেতার চিকিৎসার জন্য যে বিশেষজ্ঞদল তৈরি করা হয়েছে। তাঁরা সবসময় নজরে রাখছেন স্বাস্থ্যের গতিপ্রকৃতি। সকাল থেকে অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার চিন্তা ভাবনা চলছিল। কিন্তু ক্রমাগত চিকিৎসকের নজরদারিতে সেই সম্ভাবনা এখন অনেকটাই কেটেছে। অভিনেতার মেয়ে জানিয়েছেন, আগে থেকে সমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। এখন আর ইনভেসিভ ভেন্টিেলশনে রাখার কথা বলছেন না চিকিৎসকরা।
সকাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁর পরিবার। আগামিকাল ফের একবার অভিনেতার মআরআই, সিএসএফ রিপোর্ট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। গতকাল রাতে ঘুমিয়েও ছিলেন অভিনেতা। তবে এখনও হার্টবিটের রেট অনিয়মিত রয়েছে।
অভিনেতার আরোগ্য কামনা করেছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। মাধবী মুখোপাধ্যায় থেকে প্রসেনজিত চট্টোপাধ্যায় সকলেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা বলেছেন। বর্ষীয়ান অভিনেতার অসুস্থতায় উদ্বেগে রয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়া।












Click it and Unblock the Notifications