লকডাউনে শ্যুটিং এর সেট-এ এক মাস আটকে সিরিয়ালের কলাকুশলীরা! কীভাবে রয়েছেন তাঁরা

গত ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ফের একবার ১৪ এপ্রিল আরও ১৯ দিনের লকডাউনের ঘোষণা করেছেন মোদী। আর এর জেরে টানা ১ মাস আজ শ্যুটিং এর লোকেশনে আটকে হিন্দি সিরিয়াল 'রাধাকৃষ্ণ'র কালকুশলীরা।

লকডাউনে শ্যুটিং এর সেট-এ এক মাস আটকে সিরিয়ালের কলাকুশলীরা! কীভাবে রয়েছেন তাঁরা

১৮০ জনকে নিয়ে একযোগে কলাকুশলী থেকে টেকনিশিয়ন সকলেই শ্যুটিং করতে গিয়ে আটকে পড়েছেন। লকডাউনের মধ্যে তাঁরা শ্যুটিং লোকেশনের মধ্যে আটকে রয়েছে। সিরিয়ালের নায়ক সুমেধ মুদগলকর ও অভিনেত্রী মল্লিকা সিং ও আটকে পড়েছে গোটা শ্যুটিং টিমের সঙ্গে। উল্লেখ্য, এই সিরিয়ালে তাঁরা শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার ভূমিকায় অভিনয় করছেন।

মহারাষ্ট্র-গুজরাত সীমান্তে উমরগাঁও ফিল্ম সিটিতে তাঁরা আটকে রয়েছেন বলে খবর। কলাকুশলীরা বলছেন , প্রথমে তাঁরা ভেবেছিলেন কয়েকদিনের ব্যাপার, সহজেই তারপর মুম্বই ফিরে যাবেন। কিন্তু পরিস্থিতি ক্রমেই যে এতটা জটিল হবে তাঁরা ভাবতে পারেননি। ১৮০ জনের খাবার এই লকডাউনে আয়োজন করা মুশকিল হলেও তা সাফল্যের সঙ্গে করা হচ্ছে বলে জানাচ্ছে টিম। প্রতিনিয়তই তাঁদের টেস্টিং ও সেট স্যানিটাইজ করা হচ্ছে। এমনকি চিকিৎসকরাও এসে দেখে যাচ্ছেন তাঁদের। সেট জুড়ে উদ্বেগ বাড়লেও আপাতত ধৈর্য ধরা ছাড়া কোনও উপায় দেখতে পাচ্ছেন না এই ১৮০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+