করোনায় 'যাঁরা মরতে চান, তাঁদের মরতে দিন'! মোদীকে কেন একথা বললেন কঙ্গনার বোন
করোনায় 'যাঁরা মরতে চান, তাঁদের মরতে দিন'! মোদীকে কেন একথা বললেন কঙ্গনার বোন
করোনার লকডাউনের প্রথম দফায় , ২১ দিনের মধ্যে ভারত দেখেছে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি। এরপর এসেছে নিজামুদ্দিনের ঘটনা। যার পরেই ১৩০ কোটির দেশে হুহু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পরবর্তীকালে করোনার জেরে দ্বিতীয় লকডাউন পর্বের ঘোষণার বিকেলেই ৩০০০ মানুষের ভিড় দেখা গিয়েছে। যা নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি।

'আমার আর্জি মোদীজির কাছে... যাতে সেই মানুষদের মরতে দেওয়া হয়, যাঁরা মরতে চাইছেন। , তাঁদের আটকাবেন না। ... দয়া করে এঁদের থেকে অন্য রাজ্যে ভাইরাস ছড়াতে দেবেন না।' এই বার্তা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলির। এদিন বান্দ্রার পরিস্থিতি নিয়ে তিনি একটি টুইট করেন। আর সেই টুইটেই এমন কথা তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বলিউডে মোদী-পন্থী বলে পরিচিত কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ এপ্রিল ৯ মিনিটের জন্য ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে বলেন। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে কটাক্ষ করে টুইট করেন বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ.। যার পর অনুরাগকে টুইটারে তুলোধনা করতে ছাড়েননি রঙ্গোলি।












Click it and Unblock the Notifications