শ্রীদেবীর মৃত্যুতে কেন চুপ বোন শ্রীলতা! বিতর্ক উঠতেই সামনে এল এই তথ্য
নিজেকে শ্রীদেবীর কাকা বলে বর্ণনা করা বেনুগোপাল রেড্ডি দাবি করেন, বনি কাপুরের আর্থিক সমস্যাই শ্রীদেবীর মৃত্যুর কারণ। পাশাপাশি তিনি দাবি তোলেন, গোটা ঘটনায় শ্রীদেবীর বোন শ্রীলতাকে মুখ বন্ধ করে রাখতে বলা
২৪ ফেব্রুয়ারি দুবাইতে শ্রীদেবীর মৃত্যু হয়। সৌদির প্রশাসন জানিয়ে দেয় বাথটবে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু হয় অভিনেত্রীর। কিন্তু পরবর্তীকালে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে শ্রীদেবীর মৃত্যু নিয়ে। তাঁর মৃত্যু ঘিরে বহু রহস্যজনক দিকও তুলে ধরা হয় নানা মহল থেকে। এরই মধ্যে শোকস্তব্ধ পরিবার সম্পন্ন করে দেশের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্য। কিন্তু এরপর হঠাৎই শ্রীদেবীর বোন শ্রীলতার প্রসঙ্গ ওঠে এই মৃত্যু ঘিরে।

নিজেকে শ্রীদেবীর কাকা বলে বর্ণনা করা বেনুগোপাল রেড্ডি দাবি করেন, বনি কাপুরের আর্থিক সমস্যাই শ্রীদেবীর মৃত্যুর কারণ। পাশাপাশি তিনি দাবি তোলেন, গোটা ঘটনায় শ্রীদেবীর বোন শ্রীলতাকে মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছে। এর কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বেনুগোপালের দাবি ছিল, শ্রীলতা ও তাঁর স্বামী সতীশকে চেন্নাইয়ে শ্রীদেবীর কোনও বাংলো তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, শ্রীদেবীর শেষকৃত্যে যোগ দেননি বোন শ্রীলতা ও তাঁর স্বামী। বেশ কিছু সূত্রের দাবি, মৃত্যু আগে দুবাইতে বেশ কয়েকদিন বোন শ্রীলতার সঙ্গে কাটিয়েছেন শ্রীদেবী। শ্রীলতা বহুকাল ধরেই দুবাইয়ের বাসিন্দা।
যদিও বেনুগোপালের দাবির সাপেক্ষে, কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলতার স্বামী সতীশ । তাঁর বক্তব্য, বেনুগোপাল রেড্ডি নামের ব্যক্তি যা দাবি করছেন সমস্তই মিথ্যা। গোটা পরিবারই বনি কাপুরের পাশে ছিল , তাঁদের খারাপ সময়ে। সতীশের দাবি তিনি শ্রীলতার সঙ্গে ২৮ বছর ধরে সংসার করছেন। কিন্তু, কখনও বেনুগোপাল নামের কোনও ব্যক্তির কথা শোনেননি । শ্রীদেবীর মৃত্যুতে , তাঁর পরিবারের খারাপ সময়ে সকলকে তাঁদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন সতীশ।












Click it and Unblock the Notifications