এই টেলি-তারকা দম্পতিদের বিচ্ছেদ কীভাবে হয়েছিল ! দেখে নিন সেই চরম বিতর্কিত ঘটনা
অভিনয় জগতের গ্ল্যাম ওয়ার্ল্ডে যতটা আলোর উজ্জ্বলতা ততটাই গভীর অন্ধকার লুকিয়ে থাকে তার পিছনে। টেলি তারকাদের লাইমলাইটে আসার লড়াইয়ের নেপথ্যের জীবনে থাকে প্রবল চড়াই উতরাই।
অভিনয় জগতের গ্ল্যাম ওয়ার্ল্ডে যতটা আলোর উজ্জ্বলতা ততটাই গভীর অন্ধকার লুকিয়ে থাকে তার পিছনে। টেলি তারকাদের লাইমলাইটে আসার লড়াইয়ের নেপথ্যের জীবনে থাকে প্রবল চড়াই উতরাই। বলিউড স্টারদের মতো বেশ কিছু টেলিভিশন তারকাও এই লড়াইয়ে অনেক সময়েই হারিয়েছেন ব্যক্তিগত জীবনের সুখ। দেখে নেওয়া যাক, টেলিভিশন দুনিয়ার এমন কিছু স্টারদের, যাঁদের বিচ্ছেদ তথা বিবাহ বিচ্ছেদ ঘিরে চরম বিতর্ক দানা বাঁধে।

রিঙ্কু ধওয়ন-কিরণ কর্মকার
টেলিভিশন দুনিয়ার অন্যতম নামী দম্পতি কিরণও রিঙ্কু। তাঁদের দাম্পত্য জীবনের ১৫ বছরের মাথাতেই ডিভোর্সের পথে হাঁটতে শুরু করেন তাঁরা। 'কাহানি ঘর ঘর কি ' ধারাবাহিকের এই দুই তারকার এক সন্তানও রয়েছে। এঁদের ডিভোর্সের খবর অনেককেই অবাক করেছে।

রশমী-নন্দিশ
২০১২ সালে বিয়ে হয় রশমী ও নন্দীশ সান্ধুর। টেলিভিশনের দুনিয়ায় এই তারকাদের জনপ্রিয়তা তখন একাধিক সিরিয়ালের হাত ধরে চরমে। চবে বিয়ের পর থেকেই বিভিন্ন কারণ দূরত্ব বাড়তে থাকে। দু'জনের ডিভোর্সের আগে বহুবার বহু সমঝোতা করাণোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু দুই তারকাই নিজেদের জেদে অনড় ছিলেন।

রমন হান্ডা দিব্যা আরিয়া
অভিনেতা রমন হান্ডার বিয়ে ৫ মাসের মধ্যেই ভেঙে যায়। আর অনেকেই মনে করেন এই বিবাহ বিচ্ছেদের মূল কারণ অভিনেত্রী টিনা দত্ত। দিব্যা আরিয়া রমনকে ছেড়ে যেতে বাধ্য হন।

শরদ-দিব্যাঙ্কা
অনেকেই ইন্ডাস্ট্রিতে বলে থাকে, শরদ ও দিব্য়াঙ্কার সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ রচনা পারুলকার!'মহারাণা প্রতাপ' ধারাবাহিকে শরদের কোস্টার রচনার সঙ্গে শরদের ঘনিষ্ঠতাই এই সম্পর্ক ভেঙে দেয় বলে দাবি অনেকের। এছাড়াও দিব্য়াঙ্কাকেও অনেকে দোষী বলে দাবি করেন। তবে এসবের মধ্যে শেষ হয়ে তাঁদের ৭ বছরের দাম্পত্য জীবন।

সচিন-জুহি
সাম্প্রতিককালের টেলি তারকাদের মধ্যে অন্যতম হাইপ্রোফাইল ডিভোর্সের ঘটনাটি ঘটে সচিন ও জুহির সঙ্গে। এই দুই উজ্জ্বল তারকার বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিক প্রসঙ্গ সামনে আসছে। সচিন জুহির বিরুদ্ধে বহু অভিযোগ তুলেছেন। অন্যদিকে জুহিও সোশ্যাল মিডিয়ায় সচিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এর আগে জুহি দাবি করেন, তিনি কোনও দিনই সচিনের সঙ্গে ভালোবাসাতে ছিলেনই না।

অবিনাশ-শলমলী
অবিনাশ সচদেব ও শলমলী দেসাইয়ের বিয়েও খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে।'ইস প্যার কো ক্যায়া নাম দু' সিরিয়ালের এই দুই তারকা অভিনেতা অভিনেত্রী প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করলেও, শেষপর্য়ন্ত তা টেকেনি। দুটি পরিবার সমস্যা কাটানোর চেষ্টা করলেও , দুই তারকার মধ্যে দূরত্ব বাড়তেই থাকে।












Click it and Unblock the Notifications