বিতর্কিত পোস্ট, টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কঙ্গনার বোন রঙ্গোলির
বিতর্কিত পোস্ট, টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কঙ্গনার বোন রঙ্গোলির
কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চাণ্ডেল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিশেষ করে তিনি টুইটারে বিভিন্ন ইস্যু নিয়ে তাঁর মনের ভাষা ব্যক্ত করেছেন। যদিও তাঁর বেশিরভাগ পোস্টই বিতর্কিত বলেই তকমা পেয়েছে। আর এর জেরেই রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হল। জানা গিয়েছে, মোরাদাবাদে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রঙ্গোলি টুইট করেন যা টুইটারের নিয়ম ভঙ্গ করে বলে অভিযোগ উঠেছে। তার জন্যই তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।

চিত্র নির্মাতা রীমা কাগতি মুম্বই পুলিশকে ট্যাগ করে টুইটারে রঙ্গোলির পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। এই বিষয়কে সমর্থন করে কুবরা সইত পোস্টটি শেয়ার করেন ও রঙ্গোলিকে টুইটারে ব্লক করেন। সুজান খানের বোন ফারহা খান টুইটারে রঙ্গোলির অ্যাকাউন্টের বিষয়ে রিপোর্ট করেন এবং রঙ্গোলির অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার জন্য টুইটারকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় রঙ্গোলি তাঁর মতামত শেয়ার করার পাশাপাশি টুইটারে তিনি রেসিপি, বিনোদনের সঙ্গে যুক্ত পুরনো ছবি ও তাঁর অনুগামীদের সঙ্গে কথাও বলেন তিনি। কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর বোন রঙ্গোলি সহ পরিবারের সঙ্গে মানালিতে সময় কাটাচ্ছেন। লকডাউন ঘোষণার পরই কঙ্গনা হিমাচলে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান।












Click it and Unblock the Notifications