ব্রেন ওয়াশ করেছিল নোরা ফতেহী, অভিনেত্রীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কোনম্যান সুকেশ চন্দ্রশেখরের
তিনি অভিযোগ করেছেন নোরা ফতেহি তাঁকে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে উস্কেছিলেন। এমনকী তাঁর ব্রেনওয়াশ পর্যন্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
পর পরে ধাঁধা। কোনম্যান সুকেশ চন্দ্রশেখর কাঁন্ডে নাজেহাল পুলিশ। দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহিকে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা। এরই মধ্যে আবার চাঞ্চল্যকর দাবি করে বসেছেন সুকেশ চন্দ্রশেখর। তিনি অভিযোগ করেছেন নোরা ফতেহি তাঁকে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে উস্কেছিলেন। এমনকী তাঁর ব্রেনওয়াশ পর্যন্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

কোনম্যান সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার নিয়েছেন বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি। সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও প্রকাশ্যে এসেছে। সুকেশের সঙ্গে জ্যাকলিনের একাধিক ঘনিষ্ঠ ছবিও হাতে পেয়েছেন তদন্তকারীরা। সুকেশ জ্যাকলিনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ কিন্তু এই নিয়ে একটিবারও মুখ খোলেননি।
২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরকো। তদন্তকারীদের জেরায় নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে দামি উপহার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন সুকেশ। সেই সূত্র ধরেই একাধিকবার জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে জেরা করা হয়েছে। এমনকী জ্যাকলিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তারপরে জামিন পান তিনি। তাতে জ্যাকলিন দেশ ছেড়ে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। জ্যাকলিনকে তার পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে তদন্তকারীদের কাছে জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সুকেশ। তিনি দাবি করেছেন নোরা ফতেহি সুকেশকে জ্যাকলিনের বিরুদ্ধে ব্রেনওয়াশ করেছিলেন।
সুকেশ তদন্তকারীদের জানিয়েছেন তিনি ফোন না তুললে নোরা কমপক্ষে ১০ বার তাঁকে ফোন করতেন। এবং ফোন করেই যেতেন। সুকেশ আরও দাবি করেছেন যে নোরা চেয়েছিলেন সুকেশ টাকা দিয়ে তাঁর আত্মীয়দের একটি মিউজিক কোম্পানি খুলে দিক। যেহেতু তিনি জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন সেকারণে তিনি নোরাকে এড়িয়ে চলতে শুরু করেছিলেন। কিন্তু নোরা নাছোড় ছিলেন তিনি বারবার তাঁকে ফোন করে বিরক্ত করতেন এবং তাঁর আত্মীয়ের জন্য মিউজিক কোম্পানি খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাতেন। এমকী তাঁর কাছে দামি ব্যাগ এবং গয়না উপহার চাইতেন। তার ছবিও সুকেশকে নোরা পাঠাতেন বলে দাবি করেছেন কোনম্যান। ২ কোটি টাকার ব্যাগ কিনে তাঁর নামে বিল পাঠিয়ে দিয়েছিলেন নোরা।
সুকেশ আরও জানিয়েছেন যে নিকি তাম্বোলি এবং চাহত খান্না তাঁকে ফোন করেছিলেন তাঁর প্রোডাকশনে কাজ করবেন বলে। এর বাইরে তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। এবং গত ৯ মাস ধরে তিনি একেবারে বদলে গিয়েছিলেন বলে দাবি করেছেন। সুকেশের দাবি ঠিক কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। সুকেশের দেওয়া সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications