Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Allu Arjun: পুষ্পা ২-এর পদপিষ্টের ঘটনায় এবার আহত শিশুটির অবস্থাও সঙ্কটজনক, দিতে হল ভেন্টিলেটরে

পুষ্পা ২ প্রিমিয়ারের দিন যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তাতে যে শিশু আহত হয়েছিল তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যেই অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার হয়ে সেই দিনই জামিন পেয়েছেন। এমনকি এই ঘটনায় গ্রেফতার হয়েছে আরও তিন অভিযুক্ত। আর এই সবের মাঝেই দুশ্চিন্তার খবর আসছে ওই শিশুটিকে নিয়ে।

যা জানা যাচ্ছে, শিশু শ্রী তেজা, যে সম্প্রতি হায়দরাবাদে পুষ্পা ২: দ্য রুল- এর প্রিমিয়ারের সময় সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিল, সে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। হাসপাতাল এই বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের মতে, ৮ বছর বয়সী ওই শিশু "ইন্টারমিটেন্ট ফিভার"-এ আক্রান্ত।

allu arjun

শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "শিশুটিকে ন্যূনতম প্রয়োজনীয়তার সাথে ভেন্টিলেটর সাপোর্টে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়েছে। সে হেমোডাইনামিকভাবে স্থিতিশীল এবং নলের মাধ্যমে খাওয়ানো সহ্য করছে। তার মাঝে মাঝে জ্বর আসছে, অল্টার্ড সেন্সরিয়াম রয়েছে এবং ডাইস্টোনিক মুভমেন্ট রয়েছে"।

উল্লেখ্য, শ্রী তেজা গত ৪ ডিসেম্বরে পদপিষ্ট হওয়ার সময় গুরুতর আহত হয় এবং সেকেন্দ্রাবাদের KIMS কাডলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পদদলিত হয় তার মায়ের সাথে থাকাকালীনই। ৩৫ বছর বয়সী রেবতী যদিও সেদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর শ্বাসকষ্টের কারণে শ্রী তেজাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মূলত এই ঘটনার জন্যেই রেবতীর পরিবার আল্লু অর্জুন এবং গোটা টিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্ত প্রক্রিয়া চলাকালীনই গত ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই দিনই হাইকোর্ট থেকে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

এদিকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আল্লু অর্জুন এবং পুষ্পা ২-এর পরিচালক সুকুমার। দুজনেই নিহতের পরিবারের কাছে মন থেকে ক্ষমা চেয়েছেন। অর্জুন নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবেও দিয়েছেন।

আল্লু অর্জুন-অভিনীত পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ার চলাকালীন আরটিসি রোডে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় গত ৪ ডিসেম্বর। আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং কমপক্ষে দু'জন আহত হন।

পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীনই ঘটে এই ঘটনা। চরম বিশৃঙ্খলায় প্রাণ হারানো মহিলার নাম রেবতী, তিনি দিলসুখনগরে বসবাস করতেন। তিনি তার স্বামী এবং তাদের দুই সন্তানকে নিয়ে পুষ্পা ২ দেখতে গিয়েছিলেন। আর সেখানেই এই ঘটনাটি ঘটে। এতো ভিড়ের মধ্যে পড়ে রেবতী এবং তার ছেলে অজ্ঞান হয়ে পড়েন। তাঁদেরকে চিকিত্সার জন্য দুর্গা বাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হাসপাতাল থেকেই রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। আর তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনায় পুলিশ অর্জুন ও থিয়েটার ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলা করেছে। পরে শুক্রবার তাকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পুলিশ সন্ধ্যা থিয়েটারের অন্যতম মালিক এম সন্দীপ, সিনিয়র ম্যানেজার এম নাগারাজু এবং নীচের বারান্দার ইনচার্জ গন্ধকাম বিজয় চন্দরকেও গ্রেপ্তার করেছে। পুলিশ 105, 118 (1) এবং অন্যান্য প্রাসঙ্গিক ভারতীয় ন্যায় সংহিতা ধারার অধীনে অর্জুন এবং তার নিরাপত্তা দলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

আর সেই অবস্থাতে আল্লু অর্জুন জামিন পেয়ে গেলেও বাকিদের মামলা চলছে এখনও। আর এবার শিশুটির শারীরিক অবস্থাও ভাবাচ্ছে পুলিশকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+