Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন তিক্ততা শাহরুখ, কালার্স, কপিল শর্মার মধ্যে ?

কালার্স চ্যানেলের বিভিন্ন শোয়ে একাধিরবার প্রচারে এসেছেন বলিউডের কিং খান। কপিল শর্মার কমেডি নাইট অনুষ্ঠানেই তো একাধিক এসেছেন শাহরুখ। কিন্তু এবার সেই কালার্স আর কপিল শর্মার উপরেই বেজায় চটেছেন তিনি। আর তাই সিদ্ধান্ত নিয়েছেন, চ্যানেলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করবেন। সেকথা জানিয়েও দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকে। এদিকে সূত্রের খবর চ্যানেলের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছে কমেডি কিং কপিল শর্মারও।

ঘটনার সূত্রপাত, যখন শাহরুখ নিজের আগামী অনুষ্ঠান 'ইন্ডিয়া পুছেগা সবসে সায়না কউন' অনুষ্ঠানের ফিনালে পর্বের জন্য কপিলকে চেয়েছিলেন। ২৫ ফেব্রুয়ারি শুটিংয়ের জন্য রাজিও হয়ে যান কপিল। কিন্তু কালার্স চ্যানেলের তরফ থেকে জানানো হয় প্রতিপক্ষ চ্যানেল অ্যান্ড টিভির জন্য চ্যানেলের স্টার কপিল শর্মাকে তারা ছাড়তে চায় না।

কেন তিক্ততা শাহরুখ, কালার্স, কপিল শর্মার মধ্যে ?

কালার্সের তরফে কপিলকে জানানো হয়, তিনি যাতে শাহরুখের কুইজ শো না করেন। চুক্তির ফলে কপিলকে তারা শাহরুখের অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলেন।

এই নিয়ে কালার্স কর্তৃপক্ষের সঙ্গে গরমাগরমি হয় শাহরুখের। কালার্সের তরফ থেকে কপিলের দাবি অস্বীকার করা হয়। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়,শাহরুখের অনুষ্ঠানে কপিল অংশ নেবেন কী নেবেন না তা সম্পূর্ণ কপিলের সিদ্ধান্ত। চ্যানেলের তরফে কোনও বাধ্যবাধকতা নেই।

কালার্স চ্যানেলের এই আচরণে ক্ষুব্ধ হন কপিলও। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল বলেন, শাহরুখ ভাইয়ের টিম আমাকে শুটিংয়ের কথা বললে আমি রাজি হয়ে যাই। ২৫ তারিখ আমি মিকার সঙ্গে শুটিং করার জন্য প্রস্তুত ছিলাম। শাহরুখ খান আমার অনুষ্ঠানে কতবার এসেছেন, আমার অনুষ্ঠানকে উচ্চমাত্রা দিয়েছেন উনি। আমি কি করে ওনাকে না করি?

নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে কপিল বলেন, আমাকে চানেলের তরফে বলা হয়, আমি প্রতিপক্ষ চ্যানেলের জন্য শুটিং করতে পারব না, যেহেতু অনুষ্ঠানটি নতুন। এখন চ্যানেল আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। যদি প্রতিপক্ষ চ্যানেলের জন্য আমাকে কাজ করতে না দেওয়া হয় তাহলে চ্যানেলের সেটা স্বীকার করা উচিত। কিন্তু ওরা তা না করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এই ঘটনায় আমি মর্মাহত।

যদিও কপিলের ব্যাখ্যায় সন্তুষ্ট নন শাহরুখ। চ্যানেলের সঙ্গে একেবারে যুদ্ধে নেমে পড়েছেন শাহরুখ। চ্যানেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বন্ধু ফারহার অনুষ্ঠান ফারহা কী দাওয়াত-এও অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

গোটা ঘটনাটা বেশ জটিল হচ্ছে বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কালার্স। শাহরুখের সঙ্গে দুরত্ব ঘোচাতে এখন তারা শাহরুখের শোতে কপিলের কাজ করার ছাড়পত্র দিয়েছে। শাহরুখকে এবিষয়ে জানানো হলেও অভিনেতা সেই প্রস্তাব প্রত্যাহার করেছেন। এবং এই বার্তাও পরিস্কার করে দিয়েছেন যে আগামী দিনে নিজের কোনও অনুষ্ঠান বা প্রচার নিয়ে ভবিষ্যতে কালার্সের সঙ্গে হাত মেলাবেন না তিনি।

সূত্রের খবর, শাহরুখের সঙ্গে কপিল শর্মার সম্পর্ক অত্যন্ত ভাল, আর সে সম্পর্ক খারাপও করতে চাইছেন না কপিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+