অকাল গর্ভপাতে শরীর থেকে ভ্রূণ বেরিয়ে আসতেই খেয়ে ফেললেন মা! অনুরাগ কশ্যপের ছবির দৃশ্য ঘিরে অভিযোগ দায়ের
অকাল গর্ভপাতে শরীর থেকে ভ্রূণ বেরিয়ে আসতেই খেয়ে ফেললেন মা! অনুরাগ কশ্যপের ছবির দৃশ্য ঘিরে অভিযোগ দায়ের
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্র কতৃক লাগু হওয়া নয়া নিয়মের আওতায় এবার থেকে সমস্ত ডিজিটাল মাধ্যমে গ্রিভেন্স সেল থাকতে হবে। সেই নিয়ম ওটিটিগুলির জন্যও লাগু হয়েছে। সেই গ্রিভেন্স সেলের নিরিখে এবার নেটফ্লিক্সের 'ঘোস্ট স্টোরিজ' এর মধ্যে অনুরাগ কশ্যপের এর একটি ফিল্ম ঘিরে বিতর্ক চড়ছে।

'ঘোস্ট স্টোরিজ' ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ২০২০ সালে। সেই সময় তা ওয়েব মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে পরবর্তী পর্যায়ে ২০২১ সালে এসে সেই ফিল্মের বিরুদ্ধে নেটফ্লিক্সের দফতরে অভিযোগ এসেছে বলে দাবি করছে 'মিড-ডে'র রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের নিয়ম মাফিক গ্রিভেন্স সেল চালু করেছে নেটফ্লিক্স। সেখানেই অভিযোগ আসে যে, 'দিস ইজ দ্য এন্ড'নামে অনুরাগ কশ্যপের যে ফিল্মটি রয়েছে, তাতে একটি দৃশ্য বেশ অস্বস্তিকর। দৃশ্যে দেখা নো হয়েছে একটি বিশেষ পরিস্থিতির জটিলতায় পড়ে এক মা, তাঁর হবু সন্তানের ভ্রূণটি নিজের শরীর থেকে বের করে খেয়ে ফেলছেন।ঘটনাটি অকাল ঘর্ভপাতের জেরে হয়েছে বলে দেখানো হয় ফিল্মে। রক্তাক্ত , নারকীয় এই দৃশ্যের চিত্রায়ন নিয়ে দায়ের হয়েছে অভিযোগ।
অভিনেত্রী সবিতা ধুলিপালা অভিনীত এই দৃশ্য ঘিরে পাতত নেট মাধ্যম জুড়ে বিতর্ক। অনেকেই বলছেন, ওটিটি প্ল্যাটফর্মগুলি রয়েছে বলেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছেন শিল্পীরা। শিল্প সত্ত্বার স্বাধীনতা না থাকলে সৃষ্টিশীলতা নষ্ট হবে। আবার অনেকের মতে, এই ধরনের ঘটনার দৃশ্যায়ন দর্শকদের মনে বড় প্রভাব ফেলছে। মিড-ডের খবর অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, এই ফিল্মটি পার্টনার দ্বারা ম্যানেজ করা প্রোডাকশান। ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে তাঁরা এই বিষয়ে মুখ খুলবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications