বাণিজ্যিক ছবির অভিনেতারা আর্টফিল্মে অভিনয় করতে পারে না এটা ভুল ধারণা: দেব

বাণিজ্যিক ছবির অভিনেতারা আর্টফিল্মে অভিনয় করতে পারে না এটা ভুল ধারণা বলেই মনে করেন অভিনেতা দেব। মশলা ছবির পাশাপাশি আরশিনগর, বুনোহাঁস এবং জুলফিকার ছবিতে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে তা উপলব্ধি করেছেন।

বাণিজ্যিক ছবির অভিনেতা অভিনেত্রীরা নাচাগানা, স্টাইলটা পারলেও অভিনয়টা ঠিক পারে না। এমন ধারণা আমাদের কমবেশি সবারই আছে। কিন্তু টলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা দীপক অধিকারি ওরফে দেবের মতে কিন্তু এই ধারণাটাই একেবারে ভুল। পরিচালকরা সুযোগ দিলেই অন্য ধারার ছবিতেও অভিনয় করার ক্ষমতা রাখে মশলা ছবির অভিনেতারা।

সদ্য মুক্তি পাওয়া শ্রীজিত মুখোপাধ্যায়ের ছবি জুলফিকার-এ মূক চরিত্রে দেখা গিয়েছে দেবকে। আর এই অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসাও কিন্তু কুড়িয়েছেন অভিনয় কাঁচা বলে পরিচিত দেব।

বাণিজ্যিক ছবির অভিনেতারা আর্টফিল্মে অভিনয় করতে পারে না এটা ভুল ধারণা: দেব

দেবের কথায়, "জুলফিকার বা আরশিনগর কোনওটাই কি সেই অর্থে পরিচিতি দেব ধাঁচের ছবি নয়। কিন্তু এই দুটি সিনেমা আমারে নিজের মতো করে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করেছে।"

এই প্রসঙ্গে দেব আরও বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি এই দুটি ছবিতেই আমি খুব বাজে কাজ করিনি। যদি বাণিজ্যিক ছবির তারকাদের সুযোগ দেওয়া যায় তারাও চরিত্র ফুটিয়ে তুলতে পারে।"

মূলত "চাঁদের পাহাড়" ছবির পর থেকেই চেনা পরিচিত গণ্ডির বাইরে একাধিকবার কাজ করতে দেখা গিয়েছে দেবকে। কখনও "বুনোহাঁস" কখনও "আরশিনগর" আর এখন জুলফিকার।

দেবের মনে জুলফিকার ছবিতে তাঁর মার্কাজ আলির চরিত্রটা এখনও পর্যন্ত তাঁর জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল। কথা বলা যাবে না অথচ পুরো জিনিসটা নিজের অঙ্গভঙ্গি, অভিব্যক্তি দিয়েই ফুটিয়ে তুলতে হবে।

"আরশিনগরে আমার এত এত সংলাপ ছিল, আর জুলফিকারে একটা শব্দও উচ্চারণ করিনি। এর মান আমরা টলিউডের মশলা ছবি জনপ্রিয় তারকারা চরিত্রের প্রয়োজনে সবকিছু করতে পারি, যদি পরিচালক সুযোগ দেন তো।" হাসতে হাসতে বললেন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+