নুসরত জাহানের বিয়ে নিয়ে নাম না করে ঝোড়ো পোস্ট মীরের ! শোরগোল নেটপাড়ায়

নুসরত জাহানের বিয়ে নিয়ে নাম না করে ঝোড়ো পোস্ট মীরের, শোরগোল নেটপাড়ায়

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ে ঘিরে গত কয়েকদিনে পারদ তুঙ্গে রয়েছে। অভিযোগ , পাল্টা অভিযোগের রেশ নিখিল, নুসরতের জীবন পেরিয়ে রাজনৈতিক গণ্ডিতে ছড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে নুসরতের একটি বেবি বাম্প সহ ছবি প্রকাশিত হয়েছে মিডিয়ায়। তার মাঝেই নুসরতের বিয়ে নিয়ে ঝড় তুলছে মীরের পোস্ট।

নুসরতকে নিয়ে কী লিখেছেন মীর?

নুসরতকে নিয়ে কী লিখেছেন মীর?

মীরের পোস্টটি মূলত ছিল ইউরো কাপ নিয়ে। মীর লেখেন, 'এটা ইউরো ২০২০, ইতালি বনাম সেই জায়গা যেখানে কেউ বিয়ে করেছিলেন /করেননি ।' প্রসঙ্গত, ইতালির সঙ্গে সেদিন খেলা ছিল তুরস্কের। যে তুরস্কের বোদরুমে ২০১৯ সালে সাড়ম্বরে বিয়ের অনুষ্ঠান পালনে দেখা যায় নুসরত জাহান ও নিখিল জৈনকে।

নুসরতের বিয়ে ঘিরে বিতর্ক

নুসরতের বিয়ে ঘিরে বিতর্ক

কয়েকদিন আগেই, নুসরত জাহান এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে নিখিল জৈনের বিয়ের কোনও বৈধতাই নেই। তুরস্কের বিবাহ আই অনুযায়ী তাঁদের বিয়ে অবৈধ। তাঁরা রেজিস্ট্রিও করেননি। দুই ভিন ধর্মাবলম্বী মানুষের বিয়ের ক্ষেত্রে যা প্রয়োজন আবশ্যিকভাবে।

নিখিলের পোস্ট

নিখিলের পোস্ট

নুসরত জাহান যেখানে বলছেন , তাঁর সঙ্গে নিখিলের বিয়ে কার্যত অবৈধ। নিখিলের পাল্টা দাবি ছিল , রেজিস্ট্রি কার্যত করতেই চাননি নুসরত। যতবারই তাঁকে এই নিয়ে বলা হয়েছে, তিনি রেজিস্ট্রি এড়িয়ে যান। তারপরই দেখা যায়, নিখিল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'দুনিয়াটা বোধ হয় এভাবেই চলে।'

বিয়ের ছবি নেই কারোর ইনস্টাগ্রামেই!

বিয়ের ছবি নেই কারোর ইনস্টাগ্রামেই!

একে অপরে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বহুদিন বন্ধ করেছেন নুসরত ও নিখিল। এমনকি দেখা যাচ্ছে, তুরস্কের বোদরুমে দুজনের বিয়ের একটিও ছবি নেই কারোর ইনস্টাগ্রাম প্রোফাইলে। এদিকে, নুসরতের দাবি তিনি নিখিলের সঙ্গে সহবাস করেছেন, বিয়ে নয়। এরপরই নিখিল জানিয়েছিলেন যে 'আদালতে দেখা হবে' । সেই পরিস্থিতিতে মীরের পোস্ট সোশ্যাল মিডিয়ায় নয়া ঝড় তোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+