নীল–তৃণার বিয়েতে ‘গ্রিন অর্কিড’ দিয়ে আশীর্বাদ করতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নীল–তৃণার বিয়েতে ‘গ্রিন অর্কিড’ দিয়ে আশীর্বাদ করতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল–তৃণার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। টেলি তারকার এই জমজমাট বিয়েতে আর্শীবাদ করতে আসতে পারেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হাতে মেহেন্দি–গায়ে হলুদ পর্বের পর কনের বেশ সাজছেন তৃণা।

তৃণা সাহা তাঁর জন্মদিনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের আমন্ত্রণ জানাতে গিয়ে বিশেষ করে অনুরোধ করে এসেছেন বিয়েতে এসে তাঁকে এবং নীলকে যেন তিনি আশীর্বাদ করে যান। একে তো জন্মদিন তার ওপর বিয়ের আমন্ত্রণ, শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণা ওরফে গুনগুনের সেই অনুরোধ রাখবেন। তপসিয়ায় বসেছে নীল–তৃণার বিয়ের আসর। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁদের আশীর্বাদ করবেন এবং উপহারে দেবেন গ্রিন অর্কিড। উল্লেখ্য, ধারাবাহিক 'কৃষ্ণকলি’তে নিখিলের চরিত্রে অভিনয় করেন নীল ও 'খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ভূমিকায় রয়েছেন তৃণা। তবে ব্যস্ত সময়ের মধ্যেও টেলি দুনিয়ার সব খবরই রাখেন মুখ্যমন্ত্রী।
গত বছর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের ঠিক পরে পরেই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নীল ও তৃণা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি আপলোড করেছেন দুই তারকা। কিছুদিন আগে কাপল ফটোশুট সেরেছিলেন। আবার কৃষ্ণকলির সেটে পেটপুরে আইবুড়ো ভাতও খেয়ে ফেলেছেন নীল। জানুয়ারির শুরুতেই বাগদান পর্ব সেরেছিলেন। বৃহস্পতিবার বিয়ে সারলেও রিসেপশন একটু দেরিতে সারবেন তারকা যুগল। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিন হবে রিসেপশন। পরিবার ও বন্ধুদের পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলা টেলিভিশন জগতের তারকারাও।












Click it and Unblock the Notifications