২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল: স্বরা থেকে সিদ্ধার্থরা খুললেন মুখ
লোকসভায় পাশ হয়েছে ২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রস্তাবিত এই বিল লোকসভায় পাশ হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী একটি টুইট করেন।
লোকসভায় পাশ হয়েছে ২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রস্তাবিত এই বিল লোকসভায় পাশ হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী একটি টুইট করেন। এরপর থেকেই বলিউডে রব একাধিক সলেব মুখ খোলেন এই বিল নিয়ে।
|
দক্ষিণী তারকা সিদ্ধর্থের প্রতিক্রিয়া
দক্ষিণী তারকা সিদ্ধার্থ এই বিলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর দাবি, যেভাবে তাঁর রাজ্য তামিলনাড়ু থেকে পালানিস্বামী সরকার বিজেপিকে নাগরিকত্ব বিল ইস্যুতে সমর্থন যোগাচ্ছে, তা লজ্জাজনক। এই নাগরিকত্ব বিলের জন্য আগামী দিনে পালানিস্বামী সরকারকে ভুগতে হবে বলে দাবি করেছেন সিদ্ধার্থ।
|
স্বরার তোপ সরকারকে!
এদিন বলিউড তারকা স্বরা ভাস্করও প্রতিবাদ জানান নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। তিনি বলেন, তিনি যে অর্থ করের জন্য দিচ্ছেন তা দিয়ে এই ধরনের বিলের হাত ধরে আইন আসছে এদেশে, তা তিনি মানতে পারছেন না।
— Rangoli Chandel (@Rangoli_A) December 10, 2019 |
রঙ্গোলি চন্ডেলের প্রতিক্রিয়া
তবে, বিজেপিপন্থী কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চন্ডেলের দাবি, এই বিল লোকসভায় পাশ হওয়ায় তিনি অত্যন্ত আপ্লুত। আর তাই নরেন্দ্র মোদীর টুইট তিনি রিপোস্টও করেন।

লোকসভায় পাশ বিল
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় সোমবার। সোমবার মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমেই পাস হল বিল। বিলের পক্ষে ভোট পড়ল ৩১১। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৮০। এবার বিলটি রাজ্যসভায় যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের প্রশ্নবাণের এক এক করে জবাব দেওয়ার পরই পাস হয় বিল।












Click it and Unblock the Notifications