কমেডি–পাগলামিতে ভরপুর রোহিত শেট্টির এই সিনেমা‌, চিনে নিন ‘‌সার্কাস’‌–এর কলাকুশলীদের

‌গোলমাল, গোলমাল রিটার্নস, গোলামাল থ্রি থেকে শুরু করে বোল বচ্চন, সিম্বা, সিংহম কমেডি থেকে শুরু করে অ্যাকশন সিনেমার একচেটিয়া পরিচালক হিসাবে পরিচিত রোহিত শেট্টির তালিকায় এবার নতুন নাম সংযোজন হতে চলেছে '‌সার্কাস'‌। সেই সিনেমারই মোশন পোস্টার মুক্তি পেল ২৫ নভেম্বর শুক্রবার। মজাদার এই পোস্টারে সিনেমার প্রধান চরিত্রদের ঝলক দেখা গিয়েছে।

চিনে নিন ‘‌সার্কাস’‌–এর কলাকুশলীদের

রণবীর সিং ও পূজা হেগড়ে ছাড়াও এই সিনেমার মোশন পোস্টারে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, সঞ্জয় মিশ্র সহ আরও অনেককে। মোশন পোস্টারের শুরুতেই লেখা, '‌এই বড়দিনে আমরা আপনাদের পরিবারকে মনোরঞ্জন দিতে আসছি।'‌ রঙীন প্রেক্ষাপট ও মজাদার মিউজিকের সঙ্গে এক এক করে চরিত্রদের ঝলক দেখা যায়। রণবীর সিংকে এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পূজা হেগড়েকে হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজের চুলের স্টাইল ও বেগুনি রঙের পোশাক, তাঁর এই লুকস দর্শকদের মনে করিয়ে দিয়েছে ৮০ ও ৯০ দশকের বলিউডের অভিনেত্রীদের।

এই তারকাদের পাশাপাশি দেখা গিয়েছে জনি লিভার, সিদ্ধার্থ যাদব, সঞ্জয় মিশ্র ও বরুণ শর্মাকে। উইলিয়ম শেকসপিয়রের কমেডি অফ এরর্স-এর কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করেছেন সিংহম খ্যাত পরিচালক। ছবির পটভূমিকা জুড়ে রয়েছে একটি সার্কাস। প্রসঙ্গত, রোহিত শেট্টির আগামী ছবি '‌সার্কাস'‌-এর কাউন্টডাউন শুরু হয়ে গেল। এই সিনেমার গ্র‌্যান্ড ট্রেলার লঞ্চ হবে ২ ডিসেম্বর মুম্বইতে।

ইতিমধ্যেই ছবির ট্রেলার তৈরি করে ফেলেছেন রোহিত শেট্টি।আর জমজমাট সেই ট্রেলারের দৈর্ঘ্য হতে চলেছে ৩মিনিট ৪৭সেকেন্ড।যার প্রতি পরতে থাকবে শুধুই চমক। সেই সঙ্গে থাকবে ভরপুর কমেডি। ট্রেলার লঞ্চের দিন উপস্থিত থাকবেন এই সিনেমার সব কলাকুশলীরা। বড়দিনের আগেই অর্থাৎ ২৩ ডিসেম্বরই মুক্তি পাবে এই সিনেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+