(ছবি) যৌনদৃশ্যে অভিনয় করার জন্য চাপ পরিচালকের, কাঁদতে কাঁদতে সেট ছাড়লেন চিত্রাঙ্গদা সিং!

সাম্প্রতিককালে বলিউডে যৌনদৃশ্যে অভিনয় করাটা একেবারে জলভাত হয়ে গিয়েছে। কম বেশি অধিকাংশ ছবিতেই যৌনদৃশ্য বা যৌন উত্তেজনামূলক দৃশ্য থেকেই থাকে। কিন্তু এইসব দৃশ্যে অভিনেতা বিশেষ করে অভিনেত্রীদের অভিনয় করানোর ক্ষেত্রে পরিচালককে অনেক বেশি সংবেদনশীল হতে হয়। কারণ একজন মহিলার পক্ষে, ছবির স্পটবয় থেকে অভিনেতা এবং অন্যান্য কলাকুলশলীদের সামনে এই ধরণের দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ কথা নয়।

(ছবি) চিত্রাঙ্গদা সিংয়ের ফটোশুটে সেক্স অ্যাপিল যেন চুঁইয়ে পরছে

সম্প্রতি অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে বাবুমশায় বন্দুকবাজ ছবির সেটে যা হল তা সত্যিই কাম্য নয়। এই ছবির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে চিত্রাঙ্গদার একটি যৌন দৃশ্যের শুটিং চলছিল। স্পটবয় ওয়েবসাইটের খবর অনুযায়ী, এই ছবির পরিচালক কুশান নন্দী ছবির শুটিং করতে গিয়ে অত্যন্ত কুরুচিকর ভাষায় দৃশ্য়ের বর্ণনা চিত্রাঙ্গদাকে বোঝাতে যান।

(ছবি) যৌনদৃশ্যে অভিনয় করার জন্য চাপ পরিচালকের, কাঁদতে কাঁদতে সেট ছাড়লেন চিত্রাঙ্গদা সিং!

ওয়েবসাইট অনুযায়ী, "এই ছবির দৃশ্য বর্ণনা করতে গিয়ে কুশান বলেন, নওয়াজকে টেনে হিঁচড়ে চিত্রাঙ্গদাকে বিছানায় আনতে হবে। এবং বুঝতে হবে যেন কেউ তাদের দেখছে। প্রথম টেকে অখুশী হন কুশান। চিত্রাঙ্গদার উপর চেঁচাতে থাকেন কুশান, কীভাবে নওয়াজের সঙ্গে শুতে হতে, পা ঘষতে হবে এবং যৌনতার দৃশ্য ফুটিয়ে তুলতে হবে তা অত্যন্ত কুরুচিকরভাবে চিত্রাঙ্গদাকে বোঝাতে শুরু করেন কুশান।"

(ছবি) এফএইচএমের কভারে একরাশ উত্তাপ ছড়ালেন চিত্রাঙ্গদা সিং!

ছবির গোটা ক্রু সদস্যদের সামনে এভাবে অভিনেত্রীর সঙ্গে কথা বলা কোনও পরিচালকেরই উচিত নয়, তা চূড়ান্ত অপেশাদারিত্বও বটে। চিত্রাঙ্গদা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। তিনি বলেন, গোটা ক্রুয়ের সামনে একটি যৌন দৃশ্যে অভিনয় করানোর জন্য পরিচালকের এধরনের শব্দপ্রয়োগ মোটেই কাম্য নয়। কুশানকে তিনি পাল্টা প্রশ্নও করেন, "তুমি কি মনে কর নিজেকে?"

এরপরই কাঁদতে কাঁদতে সেট ছেড়ে বেড়িয়ে যান চিত্রাঙ্গদা সিং।

যদিও কুশানের বন্ধুরা অন্য কথা বলেছেন। কুশানের এক বন্ধুর কথায়, চিত্রাঙ্গদা নিজের অভিনয়ের মাধ্যমে ছবির নির্মাতাদের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। সেই কারণেই চিত্রাঙ্গদাকে ছবি ছেড়ে দিতে বলা হয়েছে।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+