আনন্দ আর পাগলামোর জন্য শুভেচ্ছা, দিদির বিয়ের পোস্ট শেয়ার করে লিখলেন উচ্ছ্বসিত ঋতাভরী
চলতি মাসে চলছে বিয়ের মরশুম। আর এই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন একের পর এক তারকা। বলিউডে রণবীর আলিয়ার বিয়ে টক অফ দ্যা টাউন হলেও পিছিয়ে নেই বাংলাও। এই বিয়ের মরসুমে চারহাত এক হল আরও এক বাঙালি অভিনেত্রীর। বিয়ে করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। আর এই সুখবর নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন খোদ বোন ঋতাভরী। দিদির বিয়ে নিয়ে স্বভাবতই যথেষ্ট উচ্ছ্বসিত রয়েছেন তিনি। সঙ্গে করলেন এক লম্বা পোস্ট।

সেলেবসুলভ পন্থা মাথায় রেখেই ছোট করেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান। রেজিস্ট্রি করে বিয়ে সারলেন চিত্রাঙ্গদা। নিজের ছোটবেলার বন্ধু বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়কে বিয়ে করলেন তিনি। চিত্রাঙ্গদার স্বামী সম্বিত চট্টোপাধ্যায় পেশায় একজন পারকাশনিস্ট। তবে তাঁর বেশ ভালোই কীর্তি রয়েছে। একমাত্র ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট ২০১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সম্বিত চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে সঙ্গত করেছেন। বাগদান সেরেছিলেন আগেই। অবশেষে রেজিস্ট্রি সারলেন সম্বিত ও চিত্রাঙ্গদা দুজনের বিয়ের খুব সুন্দর কিছু ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতাভরী।
বিয়ের ছবির সঙ্গে বেশ বড়সড় একটি পোস্ট লিখেছেন ঋতাভরী। তিনি লিখেছেন, "আজ আমার দিদির বিয়ে। এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কীই বা হতে পারে? দিদির বিয়েতে যে কতরকমের আবেগের চড়াই-উতরাই থাকে তা নিজে সাক্ষী না হলে অনুভব করা যায় না। সম্বিত এবার আমার জামাইবাবু আর চিত্রাঙ্গদা শতরূপা বিবাহিত"। এর পড়ে তিনি চিত্রাঙ্গদা এবং জামাইবাবু সম্বিতের উজ্জ্বল জীবন, আনন্দর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। দিদিকে জড়িয়ে বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেছেন ঋতাভরী।

তবে রেজিস্ট্রি হয়ে গেলেও এখনই হচ্ছেনা চিত্রাঙ্গদা ও সম্বিতের বিয়ের অন্যান্য অনুষ্ঠান। কারণ একে তো কলকাতা তাতে আবার এই গরম। তাই বিয়ের আচার অনুষ্ঠানের জন্য আলাদা সময় বেছে নিয়েছেন তাঁরা। ঋতাভরী জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য সকলকে শীতকালের জন্য অপেক্ষা করতে হবে। বছরের শেষের দিকে হতে চলেছে বিয়ের অনুষ্ঠান। প্রসঙ্গত, শান্তিলাল ও প্রজাপতি রহস্য, 'আহারে মনের মতো সিনেমায় অভিনয় করেছেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা। তাঁর বিয়েতে শুভেচ্ছা জানিয়ে রিপ্লাই করেছেন ফ্যান ও সেলেবরাও।
মেয়ের বিয়ের আনন্দ প্রকাশ করেছেন শতরূপা সান্যালও। স্যোশাল মিডিয়া সাইট ফেসবুকে তিনি মজার ছড়াতে লিখেছেন, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আকাশ জুড়ে নহবত বাজে। রিমঝিম রুমঝুম ঝিলমিল ঝুম না, পাল্কি আসছে হুম না হুম না। পাল্কি চলল কমলা পুলি, সঙ্গে চলল একশো ঢুলি। কমলাপুলির টিয়ে টা, তিতিনসোনার বিয়ে টা। সোনার কন্যে সোনার বর ভরুক সুখে তোদের ঘর। এই পোস্ট নিয়েই এখন বেশ চর্চা করছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications