মুক্তি পেল ‘ছপাক’–এর টাইটেল ট্র্যাক, একটি গানেই তুলে ধরা হয়েছে মালতীর জীবনী
মুক্তি পেল ‘ছপাক’–এর টাইটেল ট্র্যাক, একটি গানেই তুলে ধরা হয়েছে মালতীর জীবনী
আর মাত্র একসপ্তাহের অপেক্ষা। তারপরই পর্দায় আসতে চলেছে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মসীর 'ছপাক। এরই মধ্যে এই ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পেল। 'ছপাক’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং গুলজারের অসাধারণ শব্দ গানটিকে অন্য এক মাত্রা দিয়েছে।

'ছপাক’ কোনও দুর্বল হৃদয়দের জন্য নয়, এমনকী টাইটেল ট্র্যাকের ভিডিওতেও সেটা দেখানো হয়নি। গানের মধ্য দিয়ে দীপিকা তথা মালতীর সফরকে দেখানো হয়েছে। অ্যাসিড হামলা থেকে তাঁর লড়াই এবং দোষীদের বিরুদ্ধে তাঁর বিজয়। এই গানটাই প্রমাণ করে মালতীদের মতো সাধারণ মেয়েদের জীবন প্রতিদিন কীভাবে বদলে যায়। কিভাবে একটি মেয়ের অস্তিত্ব, তাঁর পরিচয় সারাজীবনের মতো পরিবর্তন হয়ে যায়, শুধুমাত্র একটি ঘটনার মধ্য দিয়ে। গানের দৃশ্যে দেখা গিয়েছে, মালতী তাঁর কানে দুল পরে নিজেকে আয়নায় চিনতে পারছেন না।
সে আর আগের মতো নিজেকে খুঁজে পায় না। আর একটি দৃশ্যে দেখা গিয়েছে তাঁর পোড়া মুখ দেখে একটি ছোট ছেলে ভয় পেয়ে গিয়েছে। সেখান থেকেই মালতীর উপলব্ধি এখন থেকে তাঁকে এই চেহারা নিয়েই থাকতে হবে। পরিচালক মেঘনা গুলজার মূলতঃ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনীকে নিয়েই এই 'ছপাক’ ছবিটি তৈরি করেছেন। মুম্বইয়ে এই ছবির টাইটেল ট্র্যাকের মুক্তিতে উপস্থিত ছিলেন ছবির কলা–কুশলীরা। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবিটি।












Click it and Unblock the Notifications