'ছপক' নিয়ে আইনি পদক্ষেপের পথে লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী! শুরু নয়া বিতর্ক

দিল্লিতে ছবির প্রচার পর্ব সেরে কয়েকদিন আগেই জেএনইউ চত্বরে আহত জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের সঙ্গে দেখা করতে যান দীপিকা পাড়ুকোন। সেই ঘটনা ঘিরে রাজনীতি থেকে বলিউড চত্বরে অনেকেই সরব হয়েছেন। দীপিকার ছবি বয়কটের ডাক দেন বিজেপি নেতা তেজিন্দর সিং বাগ্গা।

ছপক নিয়ে আইনি পদক্ষেপের পথে লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী! শুরু নয়া বিতর্ক

এদিকে, এরপরই দীপিকার আসন্ন ফিল্ম ' ছপক' নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ছবির বিশেষ স্ক্রিনিং দেখার পরই দীপিকার ফিল্মের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট। প্রসঙ্গত, এই লক্ষ্মীর জীবনী নিয়েই বায়োপিক 'ছপক'। ছবিতে লক্ষ্মীর আইজীবীর নামের উল্লেখ নেই বলে শুরু হয়েছে এই বিতর্ক। আর সেই নাম তোলবার দাবিতেই আদালতের দ্বারস্থ অপর্ণা।

এর আগে, ছবিতে দেখানো ভিলেন চরিত্রের নাম বদলানো নিয়েও বিতর্ক কম হয়নি। সেখানে যে ব্যক্তিকে অ্যাসিড ছুড়তে দেখা গিয়েছে তার নাম আচমকাই ফিল্মের মুক্তির আগে পাল্টে যায়। আর সেই নিয়েও বিপাকে পড়ে মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা অভিনীত 'ছপক'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+