ইমরান হাসমি–অমিতাভ বচ্চনের ‘‌চেহরে’‌র ট্রেলার প্রকাশ্যে, দেখা মিলল এক ঝলক রিয়া চক্রবর্তীর

ইমরান হাসমি–অমিতাভ বচ্চনের ‘‌চেহরে’‌র ট্রেলার প্রকাশ্যে, দেখা মিলল এক ঝলক রিয়া চক্রবর্তীর

অমিতাভ বচ্চন–ইমরান হাসমি অভিনীত '‌চেহরে’‌ ছবির ট্রেলার মুক্তি পেল। তবে এই ছবির ট্রেলারে সবচেয়ে চর্চিত চরিত্র হলেন রিয়া চক্রবর্তী। যাঁকে ট্রেলারে একবারই দেখা গেল। যদিও ছবির পোস্টার ও টিজার থেকে ছেঁটে ফেলা হয়েছিল রিয়াকে এবং বেশ কিছু সংবাদমাধ্যম তাদের রিপোর্টে জানিয়েছিল যে রিয়া চক্রবর্তীকে এই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রেলার মুক্তি এই সব জল্পনার অবসান করেছে। আড়াই মিনিটের দীর্ঘ ট্রেলারে এক ঝলক হলেও দেখা গিয়েছে রিয়াকে।

ইমরান হাসমি–অমিতাভ বচ্চনের ‘‌চেহরে’‌র ট্রেলার প্রকাশ্যে, দেখা মিলল এক ঝলক রিয়া চক্রবর্তীর

রামি জাফরি পরিচালিত এই ছবিতে অমিতাভ, রিয়া ও ইমরান হাসমি ছাড়াও অভিনয় করেছেন ক্রিস্টাল ডি’‌সুজা, অনু কাপুর, ধৃতিমান চ্যাটার্জি, রঘুবীর যাদব এবং সিদ্ধান্ত কাপুর। ট্রেলার দেখেই বোঝা গিয়েছে যে ছবিতে ইমরান ও অমিতাভ বচ্চন রহস্যে মোঝা আদালতের মামলার খেলা খেলছেন, যেখানে দেশের বিচার ব্যবস্থা নিয়ে তীক্ষ্ণ মন্তব্য শোনা যাবে। ট্রেলারে সেভাবে ইমরানের চরিত্রকে তুলে ধরা হয়নি, বরং গোপন রাখা হয়েছে। টেলি তারকা ক্রিস্টাল ডি’‌সুজাকে এই ছবিতে গ্ল্যামারস ভূমিকায় দেখা গিয়েছে। রিয়াকে ট্রেলারে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়।

টুইটারে এই ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, '‌যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ সকলেই সন্দেহের ঘেরাটোপে থাকেন। আপনি প্রস্তুত আছে খেলার মুখোমুখি হতে।’‌ ইমরান হাসমিও একই টুইট শেয়ার করেছেন। এর আগে পোস্টার থেকে রিয়াকে ছেঁটে দেওয়ায় এই ছবি শিরোনামে চলে আসে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ও মাদক কাণ্ডে রিয়ার নাম জড়িয়ে পড়ায় এই ছবি থেকে তাঁর চরিত্রটি বাদ দেওয়া হবে কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়। তবে ছবির পরিচালক রিয়া ঘনিষ্ঠ তাই সেই সব কিছুই হয়নি। যদিও ট্রেলারে খুব কম সময়ের জন্য রিয়াকে দেখা গিয়েছে, অতএব ছবি মুক্তির পরই বোঝা যাবে তাঁর চরিত্রটিকে কতটা কেটে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে। এই ছবিটি ৩০ এপ্রিল মুক্তির কথা থাকলেও তা ৯ এপ্রিলই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+