শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগে কী প্রতিক্রিয়া আলিয়া ভটের?

অবশেষে বলা যায় আলিয়া ভট একটি চরিত্রের প্রস্তাব প্রায় জয় করে নিলেন। বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক বড় ব্যানারের ছবি করেছেন আলিয়া। এবার সরাসরি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে গেলেন আলিয়া।

খুব অল্প সময়ের মধ্যেই মহেশ ভটের ছোট কন্য়া শাহরুখের মতো হেভিওয়েট অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ বাকি সমসাময়িক অভিনেত্রীদের থেকে ছিনিয়ে নিলেন।

বুধবার দিন একটি অনুষ্ঠানে করণ জোহর ঘোষণা করলেন, তাঁর নতুন ছবি গৌরি সিন্দের সঙ্গে। তিনি বললেন, "রেড চিলিজ, ধর্মা এবং হোপ প্রোডাকশন একত্রিতভাবে গৌরি সিন্দের আগামী ছবি সবার সামনে আনতে পেরে গর্বিত অনুভব করছেন। এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান ও আলিয়া ভট।

ইংলিশ ভিংলিশ ছবিটি করার পর জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক গৌরি সিন্দে। নিজের আগামী ছবির জন্য তিনি কিং খান ও আলিয়াকে বেছেছেন। এটা শুধু একটি রোমান্টিক ছবি নয়, ভালবাসার বিষয় নিয়ে ছবি।

একটি জনপ্রিয় ওয়েবসাইটের প্রকাশিত খবর অনুযায়ী, ছবির গল্প একটি মেয়েকে নিয়ে, যে ৩ বার প্রেমে পড়ে এবং প্রত্যেকবার জীবন সম্পর্কে তার একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

এই খবরে যারপরনাই খুশি আলিয়া নিজেও। নিজের খুশি প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন টুইটারকেই। আর আমার ইংলিশ ভিংলিশ-এ কোনও সমস্যা হবে না...গৌরি সিন্দের পরিচালনায় ও স্বয়ং শাহরুখ খানের বিপরীতে কাজ করার জন্য আর অপেক্ষায় থাকতে পারছি না।

শাহরুখ ও আলিয়ার আসন্ন ছবিগুলি কী কী আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

রইস

রইস

ছবির প্রযোজনা করছেন ফরহান। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি।

ফ্যান

ফ্যান

মণীশ শর্মার পরিচালনায় ফ্যান ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।

দিলওয়ালে

দিলওয়ালে

রোহিত শেঠীর দিলওয়ালে ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজলকে।

শানদার

শানদার

বিকাশ বহেলের শানদার ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভট।

কাপুর অ্যান্ড সনস

কাপুর অ্যান্ড সনস

কাপুর অ্যান্ড সনস ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা ও আলিয়া ভটকে।

উডতা পাঞ্জাব

উডতা পাঞ্জাব

করিনা কাপুর ও শাহিদ কাপুরের সঙ্গে উডতা পাঞ্জাব ছবিতে দেখা যাবে আলিয়াকেও।

সুদ্ধি

সুদ্ধি

করণ জোহরের ড্রিম প্রজেক্ট সুদ্ধি-তে মুখ্য দুই চরিত্রে দেখা যাবে আলিয়া ভট ও বরুণ ধাওয়ানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+